×

জাতীয়

রামিসার বাবার বক্তব্য অমূলক নয়: আইনমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৩:৪৮ পিএম

রামিসার বাবার বক্তব্য অমূলক নয়: আইনমন্ত্রী

ছবি : সংগৃহীত

দেশের বিচার ব্যবস্থা নিয়ে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার বাবা আবদুল হান্নান মোল্লার বক্তব্যকে অমূলক নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, মাগুরার আছিয়া ও ঢাকার রামিসার মতো ঘটনা সমাজ ও মানুষত্বকে প্রশ্নবিদ্ধ করে। এমন অপরাধ কোনোভাবেই বিচারহীন থাকতে পারে না।

তিনি বলেন, রামিসার বাবা যে হতাশা প্রকাশ করেছেন, তার জবাব দিতে হলে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। তা না হলে তার বক্তব্যই সত্য প্রমাণিত হবে।

মন্ত্রী আরও বলেন, “তার জায়গা থেকে তিনি যে অনুভূতি প্রকাশ করেছেন, সেটাকে আমি অমূলক বলবো না। আছিয়ার মামলায় সাত দিনের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছিল এবং এক মাসের মধ্যে বিচার শেষ হয়েছিল।”

দেশের বিচার ব্যবস্থায় মামলার জট নিরসনে সরকার পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। রামিসার মামলায় দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপনের আশ্বাস দেন আইনমন্ত্রী।

তিনি বলেন, কোনো ধর্ষণ মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হবে না। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে এ মামলার বিচার হবে এবং প্রসিকিউশন টিম এটি ফাস্ট ট্র্যাকে নেওয়ার উদ্যোগ নেবে।

পুলিশ কমিশনারকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিচার প্রক্রিয়া দ্রুত করা গেলে রামিসার বাবার প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে। তবে ফাঁসি কার্যকর করার বিষয়টি সুপ্রিম কোর্টের এখতিয়ার এবং বিচার প্রক্রিয়ায় সরকার হস্তক্ষেপ করতে পারে না।

গত মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে আট বছর বয়সী রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

রামিসা স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার পরিবার দীর্ঘদিন ধরে পল্লবীতে বসবাস করে আসছে।

মেয়েকে হারিয়ে শোকাহত বাবা সংবাদমাধ্যমকে বলেন, “আমি কিছুই চাই না। কারণ বিচার আপনারা করতে পারবেন না। এই ধরনের ঘটনার কোনো দৃষ্টান্ত আপনারা তৈরি করতে পারেননি।”

তিনি আরও বলেন, “আমার মেয়েও ফিরে আসবে না। বিচারও হবে না। কয়েকদিন পর আরেকটা ঘটনা আসবে, এটা চাপা পড়ে যাবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে

স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে

ফিফার জন্মদিন এবং আবেগের খেলা ফুটবল

ফিফার জন্মদিন এবং আবেগের খেলা ফুটবল

রামিসার হত্যাকারীদের ফাঁসির দাবি

রামিসার হত্যাকারীদের ফাঁসির দাবি

মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ দুই শিক্ষার্থী

উৎকণ্ঠায় পরিবার মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ দুই শিক্ষার্থী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App