×

বরিশাল

শপথ নিয়ে দেশসেবার অঙ্গীকার ৪৪১ নবীন নাবিকের

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৪:৩১ পিএম

শপথ নিয়ে দেশসেবার অঙ্গীকার ৪৪১ নবীন নাবিকের

ছবি: সংগৃহীত

দেশসেবা ও সমুদ্রসীমা রক্ষার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে শপথ গ্রহণ করেছেন এ–২০২৬ ব্যাচের ৪৪১ জন নবীন নাবিক। আজ বৃহস্পতিবার (২১ মে) পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত নৌবাহিনীর প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিএনএস শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক প্রশিক্ষণ সমাপ্ত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ–২০২৬ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মো. শাহরিয়ার টুটুল পেশাগত ও অন্যান্য বিষয়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। এছাড়া মো. সামিউল ইসলাম শাকিল দ্বিতীয় স্থান অর্জন করে ‘কমখুল পদক’ এবং মো. কাদের মিয়া তৃতীয় স্থান অর্জন করে ‘শের-ই-বাংলা পদক’ পান। নারী নাবিকদের মধ্যে মোছা. মারিয়া আক্তার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে ‘প্রীতিলতা ওয়াদ্দেদার পদক’ অর্জন করেন।

প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, আধুনিক ও শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। ইতোমধ্যে নৌবাহিনীতে নতুন যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, মেরিটাইম পেট্রোল সক্ষমতা ও আধুনিক প্রযুক্তি সংযোজন করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রসম্পদ সংরক্ষণ, দুর্যোগ মোকাবিলা এবং জাতীয় প্রয়োজনে বাংলাদেশ নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। নবীন নাবিকদের সততা, শৃঙ্খলা, আনুগত্য ও দায়িত্ববোধের সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।

নৌবাহিনী প্রধান বলেন, “দেশমাতৃকার সুরক্ষা ও জনগণের কল্যাণে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের সর্বদা প্রস্তুত থাকতে হবে।” অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালাহ-হামজাকে নিয়ে মিশরের বিশ্বকাপ দল ঘোষণা

সালাহ-হামজাকে নিয়ে মিশরের বিশ্বকাপ দল ঘোষণা

ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী শিহাব রিমান্ডে

বনশ্রীতে শিশু হত্যা ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী শিহাব রিমান্ডে

৪৪ বছর পর ইউরোপের শিরোপা জিতল অ্যাস্টন ভিলা

৪৪ বছর পর ইউরোপের শিরোপা জিতল অ্যাস্টন ভিলা

ইবোলার কারণে কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প বাতিল

ইবোলার কারণে কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প বাতিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App