×

চট্টগ্রাম

রামিসার হত্যাকারীদের ফাঁসির দাবি

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৪:৪১ পিএম

রামিসার হত্যাকারীদের ফাঁসির দাবি

ছবি: ভোরের কাগজ

রাজধানীর পল্লবী এলাকায় সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘নোয়াখালীর সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন শিক্ষক লায়লা পারভীন, বিবি মরিয়ম, উন্নয়নকর্মী ফারজানা তিথি, ব্যবসায়ী সুমন নূর, অমিত পাল ও কবি নুশরাত রুমুসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে অপরাধ বেড়ে চলেছে। রামিসার পরিবারের হতাশা তারই প্রতিফলন। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে না।

সমাবেশে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে রামিসার ধর্ষক ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালাহ-হামজাকে নিয়ে মিশরের বিশ্বকাপ দল ঘোষণা

সালাহ-হামজাকে নিয়ে মিশরের বিশ্বকাপ দল ঘোষণা

ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী শিহাব রিমান্ডে

বনশ্রীতে শিশু হত্যা ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী শিহাব রিমান্ডে

৪৪ বছর পর ইউরোপের শিরোপা জিতল অ্যাস্টন ভিলা

৪৪ বছর পর ইউরোপের শিরোপা জিতল অ্যাস্টন ভিলা

ইবোলার কারণে কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প বাতিল

ইবোলার কারণে কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প বাতিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App