×

জাতীয়

শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৩:৪৮ পিএম

শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর অন্যতম কারণ ছিল তিনি ইনসাফ করেননি। তবে নতুন বাংলাদেশে ন্যায়বিচার ও ইনসাফই হবে প্রধান ভিত্তি। এমনকি রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিও ইনসাফ নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে সরকারের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, “শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে। তিনি যদি বাংলাদেশে ফিরে আসেন, তাহলে তার সঙ্গে কোনো ধরনের বিচারবহির্ভূত আচরণ করা হবে না।”

তথ্য উপদেষ্টা বলেন, “আমাদের অঙ্গীকার হচ্ছে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সবকিছু সম্পন্ন করা। তাঁর বিচার হয়েছে, আবারও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। বিচারিক প্রক্রিয়ায় যদি তিনি মুক্তি পান, সেটাও আমরা মেনে নেব। আর যদি দণ্ড বহাল থাকে, সেটাও কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ।”

তিনি বলেন, “মৃত্যুদণ্ড হলেও সেটি ইনসাফের অংশ হতে পারে, যদি তা সঠিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়।”

আরো পড়ুন : র‍্যাব আগের মতো থাকছে না: তথ্য উপদেষ্টা

এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, যেকোনো অভিযোগের ক্ষেত্রেই প্রথমে অভিযোগ দায়ের হয়, এরপর তদন্ত, তারপর প্রসিকিউশন এবং সবশেষে আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি অপরাধী কি না তা নির্ধারিত হয়।

তিনি বলেন, “এই পুরো প্রক্রিয়া শেষ হওয়ার আগে কাউকে অপরাধী বলা যায় না। অভিযুক্ত ব্যক্তি নিজের নির্দোষিতা প্রমাণের জন্য সর্বোচ্চ সুযোগ পাবেন এবং রাষ্ট্রও তাকে সেই সুযোগ নিশ্চিত করবে। এটাই ন্যায়বিচার ও ইনসাফের মূলনীতি।”

তিনি আরো বলেন, “পলাতক সাবেক সরকারপ্রধান থেকে শুরু করে সাধারণ নাগরিক—সবাইয়ের ক্ষেত্রেই সরকার একই ন্যায়বিচারের নীতি অনুসরণ করবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান

ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান

রাজারহাটে খামারিদের মাঝে প্রাণিসম্পদ বিভাগের উপকরণ বিতরণ

রাজারহাটে খামারিদের মাঝে প্রাণিসম্পদ বিভাগের উপকরণ বিতরণ

অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ কমাল থাইল্যান্ড

অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ কমাল থাইল্যান্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App