×

জাতীয়

শাহ আলী মাজারে হামলার প্রতিবাদে মানববন্ধন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:০২ পিএম

শাহ আলী মাজারে হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১ এলাকায় হযরত শাহ আলী মাজারে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মাজার দরগা ঐক্য ফাউন্ডেশন এবং আহলে সুন্নাত ওয়াল জান্নাত।

শনিবার (১৬ মে) সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এসব কর্মসূচিতে দেশের বিভিন্ন দরবারের পীর-মাশায়েখ, তরিকতপন্থী, ভক্ত, ফকির, বাউল শিল্পী ও সুফিবাদ অনুসারীরা অংশ নেন।

মাজার দরগা ঐক্য ফাউন্ডেশনের সংগঠনের সভাপতি সুফি শফিকুল ইসলাম মাস্তানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপদেষ্টা বাউল পাগল মনির, সহ-সভাপতি সালাউদ্দিন পিয়ারী, সাংগঠনিক সম্পাদক বাউল সালাউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক সুফি আব্দুর রহমান, হানিফ ফকির, মোহাম্মদ আজাদ চিশতী, বাউল কাশেম ও টাঙ্গাইলের শাহ সুফি খন্দকার দুলাল মাহমুদ ফকির। 

বক্তারা অভিযোগ করেন, ১৪ মে রাতে একদল উগ্রবাদী মিরপুর-১ এলাকায় শাহ আলী মাজার প্রাঙ্গণে অবস্থানরত ফকির, পাগল-মাস্তান ও জিয়ারতকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় মারধর, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সংগঠন দুটির নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশের মাজার, মন্দির, গির্জা ও আশ্রমে নিরাপত্তা জোরদার এবং আগামী ১৯, ২০ ও ২১ মে অনুষ্ঠিতব্য শাহ আলী ওরস উপলক্ষে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গ্রিন সিগন্যাল’ সংকেতে সক্রিয় চোরাকারবারি চক্র

‘গ্রিন সিগন্যাল’ সংকেতে সক্রিয় চোরাকারবারি চক্র

অস্ত্রসহ তিন ইউপিডিএফ সদস্য আটক

খাগড়াছড়ি অস্ত্রসহ তিন ইউপিডিএফ সদস্য আটক

সাদিক কায়েমের নেতৃত্বে চীন গেলেন ডাকসু নেতারা

সাদিক কায়েমের নেতৃত্বে চীন গেলেন ডাকসু নেতারা

শাটডাউন প্রত্যাহার, ক্লাসে ফিরছেন ববি শিক্ষকরা

শাটডাউন প্রত্যাহার, ক্লাসে ফিরছেন ববি শিক্ষকরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App