×

বরিশাল

শাটডাউন প্রত্যাহার, ক্লাসে ফিরছেন ববি শিক্ষকরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:৩০ পিএম

শাটডাউন প্রত্যাহার, ক্লাসে ফিরছেন ববি শিক্ষকরা

ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলমান শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। 

শনিবার (১৬ মে) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সঙ্গে বৈঠকের পর রোববার থেকে ঘোষণা দেওয়া হয়।

বিকেলে শিক্ষকদের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে আলোচনাসভা শেষে শিক্ষকরা আগামীকাল রবিবার থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ডিন ও কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ড. হাফিজ আশরাফুল হক বলেন, উপাচার্য শিক্ষকদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শুনেছেন এবং ইউজিসির সঙ্গে আলোচনা করে সমাধানের পথ বের করার আশ্বাস দিয়েছেন।

এদিকে, ঈদুল আজহা উপলক্ষে গত বৃহস্পতিবার থেকেই একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। রবিবার থেকে পুনরায় পরীক্ষা শুরু হবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শনিবার সকাল ১১টায় জীবনানন্দ দাশ কনফারেন্স রুমে উপাচার্যের সভাপতিত্বে শিক্ষকদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৬০ জন শিক্ষক অংশ নেন।

সভায় শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত নানা সংকটের কথা তুলে ধরেন। তারা জানান, বিশ্ববিদ্যালয়ের পরিধি ছোট, পর্যাপ্ত ক্লাসরুমের অভাব রয়েছে এবং শিক্ষার্থীদের জন্য আবাসিক হল নেই। এছাড়া দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চনার বিষয়টিও আলোচনায় আসে।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, তিনি এসব সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা করবেন। বিদ্যমান নীতিমালায় আর পদোন্নতির সুযোগ না থাকলেও অভিন্ন নীতিমালার ৯ নম্বর ধারা অনুযায়ী প্রত্যেক শিক্ষককে অন্তত একবার পদোন্নতির সুযোগ দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া যেতে পারে বলেও জানান তিনি। পাশাপাশি পদোন্নতির ক্ষেত্রে ‘ডিউ ডেট’ কার্যকরের আশ্বাস দেন উপাচার্য।

প্রসঙ্গত, গত ২১ মে থেকে পদোন্নতির দাবিতে আন্দোলন করে আসছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায়ে তারা ক্লাস ও পরীক্ষা বর্জনসহ শাটডাউন কর্মসূচি পালন করেন। এ সময় বিদায়ি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অবাঞ্ছিতও ঘোষণা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চলতি সপ্তাহে তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

চলতি সপ্তাহে তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বে গাফিলতিও দুর্নীতির অংশ

ডেপুটি স্পিকার শুধু অর্থ আত্মসাৎ নয়, দায়িত্বে গাফিলতিও দুর্নীতির অংশ

রমনার নতুন ডিসি জাহিদুল, ট্রাফিকে মিনা মাহমুদ

রমনার নতুন ডিসি জাহিদুল, ট্রাফিকে মিনা মাহমুদ

সাতটি পাসপোর্টসহ পররাষ্ট্রের সাবেক ডিজি আটক

সাতটি পাসপোর্টসহ পররাষ্ট্রের সাবেক ডিজি আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App