×

ঢাকা

চাঁদাবাজের হুমকি, জীবনের নিরাপত্তা চান ব্যবসায়ী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:১২ পিএম

চাঁদাবাজের হুমকি, জীবনের নিরাপত্তা চান ব্যবসায়ী

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে হুমকি দিয়েছে চাঁদাবাজ ও সন্ত্রাসীরা। আর এ ঘটনার পর থেকে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।

শনিবার (১৬ মে) দুপুরে তার জীবনের নিরাপত্তা চেয়ে আশুলিয়ার কলতাসূতি এলাকার নিজ অফিসে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ী ইব্রাহিম খলিল ওই ব্যবসায়ী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী ইব্রাহিম খলিল চাঁদা দাবির পাশাপাশি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বলেন, আমি সাইফুল ইসলামের ব্যক্তির মালিকানাধীন আদিব এন্টারপ্রাইজে ব্যবস্থাপক পদে চাকরির পাশাপাশি ব্যবসা করি। গত ১৩ মে বিকেল ৫টার দিকে শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতি এলাকার হোন্ডা ফ্যাক্টরির সামনে অবস্থান করার সময় এলাকার চিহ্নিত চাঁদাবাজ এবং বিভিন্ন থানায় একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার আসামি আবুল বাশার, ওসমান গণি সাগর, আওলাদসহ অজ্ঞাত নামা ১০-১২ জন সন্ত্রাসী রামদা, চাপাতি ও পিস্তল নিয়ে এসে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। এ সময় তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

ভুক্তভোগী ব্যবসায়ী আরো বলেন, সন্ত্রাসীদের ভয়ে জীবন রক্ষার্থে একপর্যায়ে ৫০ হাজার টাকা দিলেও তারা আরো ৪ লাখ ৫০ হাজার টাকার জন্য হুমকি দিয়ে আসছে। অভিযুক্ত আবুল বাশার আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ছাত্র-হত্যা মামলা রয়েছে। এ ছাড়া কারখানা পুড়িয়ে ফেলারও মামলা রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে বিএনপির শাসনামলেও আওয়ামী দোসর আবুল বাশারের চাঁদাবাজি থেমে নেই।

ইব্রাহিম খলিল বলেন, এর আগে গত ১৫ এপ্রিল রাতে বাদশা, সাগর, সাদ্দাম এবং আওলাদ হোসেন বাবরসহ আরো অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আমাকে হত্যার হুমকি দিয়ে এক রাউন্ড গুলি করে। এ সময় এলাকার লোকজন বেরিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করায় আওয়ামী সন্ত্রাসী আবুল বাশারের পরিবার বিভিন্ন মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এ ছাড়া তার ছেলে-মেয়ে স্কুলে পড়াশোনা করে। যেকোনো সময় আবুল বাশারের সন্ত্রাসীরা তার পরিবারের যেকোনো ধরনের ক্ষতি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ী ইব্রাহিম খলিল।

সংবাদ সম্মেলনে ইব্রাহিম খলিলের বড় ভাই মোশারফ হোসেন, আলকাস বেপারী, শাহিনুর রহমান, শওকত হোসেনসহ এলাকার অনেকে উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রমনার নতুন ডিসি জাহিদুল, ট্রাফিকে মিনা মাহমুদ

রমনার নতুন ডিসি জাহিদুল, ট্রাফিকে মিনা মাহমুদ

সাতটি পাসপোর্টসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি

সাতটি পাসপোর্টসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি

ফারাক্কার লং মার্চ ও মওলানা ভাসানীর দূরদর্শী রাজনীতি

মতামত ফারাক্কার লং মার্চ ও মওলানা ভাসানীর দূরদর্শী রাজনীতি

‘গ্রিন সিগন্যাল’ সংকেতে সক্রিয় চোরাকারবারি চক্র

‘গ্রিন সিগন্যাল’ সংকেতে সক্রিয় চোরাকারবারি চক্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App