×

জাতীয়

বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৯:১৭ পিএম

বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য (ভিসি) ড. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৬ মে) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।

জানা যায়, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ভিসি ড. মো. হাসিবুর রশীদ ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ওই মামলাটি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা হয়েছিল।

গ্রেপ্তারকৃত ড. হাসিবুর রশীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন এডিসি মো. জুয়েল রানা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহ আলী মাজারে হামলার প্রতিবাদে মানববন্ধন

শাহ আলী মাজারে হামলার প্রতিবাদে মানববন্ধন

চামড়া দেশের অন্যতম সম্ভাবনাময় রপ্তানি খাত: শিল্পমন্ত্রী

চামড়া দেশের অন্যতম সম্ভাবনাময় রপ্তানি খাত: শিল্পমন্ত্রী

অটোরিকশার ধাক্কায় আইসিইউতে পুলিশ

অটোরিকশার ধাক্কায় আইসিইউতে পুলিশ

তিস্তায় বালুর গর্তে প্রাণ গেল দুই ভাইয়ের

তিস্তায় বালুর গর্তে প্রাণ গেল দুই ভাইয়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App