×

জাতীয়

গাড়ির বিষাক্ত গ্যাসেই ওমানে চার ভাইয়ের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৭:৪৭ পিএম

গাড়ির বিষাক্ত গ্যাসেই ওমানে চার ভাইয়ের মৃত্যু

ছবি: সংগৃহীত

গাড়ির এসির এগজস্ট থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরোধ হয়ে ওমানে প্রবাসী চার বাংলাদেশি ভাইয়ের মৃত্যু হয়েছে বলে তদন্তে খুঁজে পেয়েছে রয়্যাল ওমান পুলিশ।

শনিবার (১৬ মে)  রয়্যাল ওমান পুলিশের বরাত দিয়ে টাইমস অব ওমান এই তথ্য জানিয়েছে।

এ ঘটনার পর আবদ্ধ গাড়ির ভেতরে ঘুমানো থেকে বিরত থাকতে সতর্কবার্তা দিয়েছে সেখানকার পুলিশ।

গত বুধবার (১৩ মে) রাতে ওমানের মুলাদ্দাহ এলাকা থেকে তাঁদের লাশ উদ্ধার হয়।

এদিকে নিহত চার ভাইয়ের মরদেহ আগামী মঙ্গলবার বিকেলে দেশে পৌঁছাবে বলে স্বজনেরা নিশ্চিত করেছেন। একই ফ্লাইটে তাদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন করেছে নিহতদের পরিবার, বাংলাদেশ দূতাবাস ও চট্টগ্রাম সমিতি ওমান।

চট্টগ্রাম সমিতি ওমান শাখার নেতারা জানান, বুধবার সন্ধ্যায় চার ভাই বারকা এলাকা থেকে মুলাদ্দাহর উদ্দেশে রওনা হন। পরে অসুস্থতার কথা জানিয়ে তারা স্বজনদের কাছে ভয়েস মেসেজ পাঠান। এরপর একটি ক্লিনিকের সামনে পার্ক করা গাড়ির ভেতর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন রাশেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম।

এদিকে শুক্রবার বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থানীয় সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। এ সময় তিনি চার ভাইয়ের মরদেহ দ্রুত দেশে আনার বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানান এবং পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।

তার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

স্বজনরা জানিয়েছেন, চার ভাইকে পাশাপাশি দাফনের প্রস্তুতিও নেওয়া হয়েছে। চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী বলেন, মরদেহ দেশে পাঠানোর প্রায় ৮০ শতাংশ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং মঙ্গলবার বিকেলের ফ্লাইটে তাদের দেশে আনার আশা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন আলটিমেটাম

পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন আলটিমেটাম

বাংলাদেশকে অশান্ত করতে চাইছে ভারত

অলি আহমদ বাংলাদেশকে অশান্ত করতে চাইছে ভারত

সংস্কার নিয়ে জনগণের সঙ্গে সরকার গাদ্দারি করছে

নাসীরুদ্দীন পাটওয়ারী সংস্কার নিয়ে জনগণের সঙ্গে সরকার গাদ্দারি করছে

কবে নাগাদ খুলতে পারে হরমুজ প্রণালি, জানালেন মার্কিন জ্বালানিমন্ত্রী

কবে নাগাদ খুলতে পারে হরমুজ প্রণালি, জানালেন মার্কিন জ্বালানিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App