×

জাতীয়

ফকির মাহবুব আনাম

প্রতি উপজেলায় এআই ও ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারের পরিকল্পনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:১০ পিএম

প্রতি উপজেলায় এআই ও ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারের পরিকল্পনা

ছবি : সংগৃহীত

প্রতি উপজেলায় এআই এবং ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন, ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শনিবার (১৬ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘টেলিকম খাতের ভবিষ্যৎ: নতুন সরকার কী ভাবছে?’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন।

ফকির মাহবুব আনাম বলেন, এআই এবং ফ্রিল্যান্সিং নিয়ে সরকার ভেরি সিরিয়াস। আমরা এআই শিক্ষা দিয়ে যদি বিদেশে পাঠাতে পারি, তাহলে প্রচুর টাকা আয় করতে পারবো।

প্রতি উপজেলায় এআই এবং ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তরেক রহমানের উপদেষ্টা রেহান আসিফ আসাদ।  মুখ্য আলোচক ছিলেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী।

আলোচক ছিলেন-এমটব মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল কবীর, বাংলাদেশ কম্পিটিশন কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসের, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী, বাংলালিংকের হেড অব রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স তাইমুর রহমান, অধ্যাপক, বুয়েট ও টেলিকম বিশেষজ্ঞ ড. লুৎফা আক্তার।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবির হেড অব রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স সাহেদ আলম। টিআরএনবি সভাপতি সমীর কুমার দে অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন টিআরএনবি সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রবাসীদের জন্য দুঃসংবাদ, ৭২০০ ওয়ার্ক ভিসা বাতিল করল সৌদি

প্রবাসীদের জন্য দুঃসংবাদ, ৭২০০ ওয়ার্ক ভিসা বাতিল করল সৌদি

সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি

সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল সাড়ে চারশো

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল সাড়ে চারশো

অবৈধ দখল উচ্ছেদ, ২০ লাখ টাকার সরকারি খাস জমি উদ্ধার

অবৈধ দখল উচ্ছেদ, ২০ লাখ টাকার সরকারি খাস জমি উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App