×

জাতীয়

সরকারিভাবে ৮৮ জন নির্মাণ শ্রমিক নেবে ব্রুনাই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৩:০১ পিএম

সরকারিভাবে ৮৮ জন নির্মাণ শ্রমিক নেবে ব্রুনাই

ছবি : সংগৃহীত

সরকারিভাবে ব্রুনাইয়ে ৮৮ জন নির্মাণ শ্রমিক নিয়োগ দেবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

সোমবার (১১ মে) বোয়েসেল এ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটি প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রুনাইয়ের ‘এয়ারটেক কন্ট্রাক্টর’ নামের একটি প্রতিষ্ঠানে ‘কনস্ট্রাকশন ওয়ার্কার’ পদে কর্মী নেওয়া হবে।

নির্বাচিত কর্মীদের দৈনিক বেতন নির্ধারণ করা হয়েছে ২০ ব্রুনাই ডলার। সপ্তাহে ছয় দিন এবং প্রতিদিন আট ঘণ্টা কাজ করতে হবে।

দুই বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগ পাওয়া কর্মীদের আবাসন, চিকিৎসা ও বিমান ভাড়ার খরচ বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। এছাড়া ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুবিধাও পাবেন কর্মীরা।

আরো পড়ুন : ‘জুলাই থেকে ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডে লেনদেন বাধ্যতামূলক’

আবেদনকারীদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। এ নিয়োগে নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা বা পূর্ব অভিজ্ঞতার শর্ত রাখা হয়নি।

আগ্রহীদের বোয়েসেলের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় পাসপোর্ট ও প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে এবং বিকাশের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

সাক্ষাৎকারের সময় মূল পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।

বোয়েসেল জানিয়েছে, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে তাদের কোনো দালাল, এজেন্ট বা শাখা অফিস নেই। তাই প্রতারণা এড়াতে প্রার্থীদের সরাসরি সরকারি নিয়ম অনুসরণ করে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক’

নাসিরুদ্দিন পাটোয়ারী ‘সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক’

রাশিয়ান সেনাবাহিনীতে যোগ, একদিন পরই ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

রাশিয়ান সেনাবাহিনীতে যোগ, একদিন পরই ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

কর দেওয়া লাগবে না যেসব মোটরসাইকেলে

কর দেওয়া লাগবে না যেসব মোটরসাইকেলে

তপ্ত দুপুরে তালশাঁসে প্রশান্তি

তপ্ত দুপুরে তালশাঁসে প্রশান্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App