×

জাতীয়

ঈদুল আজহায় রাজধানীতে ২৭টি পশুর হাট প্রস্তুত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:৫৫ এএম

ঈদুল আজহায় রাজধানীতে ২৭টি পশুর হাট প্রস্তুত

ছবি: ফাইল ফটো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সাড়ে তিন হাজারের বেশি পশুর হাট বসবে। এর মধ্যে রাজধানীতে থাকছে ২৭টি অস্থায়ী পশুর হাট।

ঢাকার দুই সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬টি এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১১টি হাটের ইজারা কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

হাটগুলোতে এখন চলছে অবকাঠামো নির্মাণ ও সাজসজ্জার কাজ। বাঁশের কাঠামো, শামিয়ানা, ছাউনি, মাইকিং ব্যবস্থা, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি নেওয়া হচ্ছে জোরেশোরে।

আগামী সপ্তাহ থেকেই রাজধানীর হাটগুলোতে গরু নামানো শুরু হতে পারে।

হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছে প্রশাসন। এছাড়া প্রতিটি হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবার জন্য একাধিক ভেটেরিনারি মেডিক্যাল টিম রাখা হবে। 

ব্যবসায়ীরা জানান, শেষ মুহূর্তে হাটগুলোতে আরো সাজসজ্জা ও অবকাঠামোগত কাজ সম্পন্ন করা হবে।

তারা আশা করছেন, শুক্রবার থেকে বিভিন্ন হাটে পশু আসা শুরু হবে এবং কোরবানির আগ পর্যন্ত হাট জমে উঠবে।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, নিয়মের বাইরে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না। সড়ক বা যত্রতত্র হাট স্থাপনের সুযোগও থাকবে না। ক্রেতাদের স্বাচ্ছন্দ্য ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

দুই সিটি করপোরেশন জানিয়েছে, এবার পাঁচ দিনব্যাপী পশুর হাটে কেনাবেচা চলবে।

এদিকে সীমান্ত এলাকায় পশুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। সে হিসেবে চাহিদার তুলনায় প্রায় ২২ লাখের বেশি পশু উদ্বৃত্ত থাকবে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকে দেশের বিভিন্ন হাটে কোরবানির পশু আসা শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অন্তত এক বছর স্বর্ণ কেনা থেকে বিরত থাকুন’

‘অন্তত এক বছর স্বর্ণ কেনা থেকে বিরত থাকুন’

ভ্রূণের লিঙ্গ প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে হাইকোর্টের রায়

ভ্রূণের লিঙ্গ প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে হাইকোর্টের রায়

জাল নোট ঠেকাতে পশুর হাটে থাকছে ব্যাংকের বুথ

জাল নোট ঠেকাতে পশুর হাটে থাকছে ব্যাংকের বুথ

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App