×

সারাদেশ

নোয়াখালীতে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ১১:০৩ এএম

নোয়াখালীতে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তের গুলিতে মাইনুল ইসলাম মাহিন (২৫) নামে এক জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১০ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ি সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মাহিন ওই গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে জামায়াতের কর্মী হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মাহিন বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে মুখ ঢাকা অবস্থায় ৪-৫ জন দুর্বৃত্ত সেখানে আসে। তারা টর্চলাইট জ্বালিয়ে মাহিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রথম গুলি তার পায়ে লাগে। তিনি মাটিতে পড়ে গেলে আরও একটি গুলি করা হয়। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী শাইখুল আরেফিন শিহাব বলেন, আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ কয়েকজন অটোরিকশায় এসে গুলি করে দ্রুত চলে যায়। তাদের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল।

বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম বলেন, অজ্ঞাত ব্যক্তিরা অটোরিকশায় এসে তাদের এক কর্মীকে গুলি করে পালিয়ে যায়। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে বলে তারা ধারণা করছেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহত অবস্থায় মাহিনকে হাসপাতালে আনা হলে তার অবস্থা গুরুতর থাকায় তাকে ঢাকায় পাঠানো হয়।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারা গুলি করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App