×

জাতীয়

ভ্রূণের লিঙ্গ প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে হাইকোর্টের রায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ১১:৪৩ এএম

ভ্রূণের লিঙ্গ প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে হাইকোর্টের রায়

ছবি: সংগৃহীত

গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সোমবার (১১ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। 

এর আগে ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি আদালত সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিলেন।

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে এটি একটি ঐতিহাসিক রায়। রায়ে আদালত বলেন, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্যকে উৎসাহিত করে, কন্যাশিশু হত্যার প্রবণতা বাড়ায়, সামাজিক ভারসাম্য নষ্ট করে এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থি।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, এ ধরনের চর্চা নারীর মর্যাদা, সমতা ও জীবনের অধিকারের বিরুদ্ধে যায়। একই সঙ্গে এটি আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতারও লঙ্ঘন।

হাইকোর্ট আরও বলেন, বাংলাদেশে এ বিষয়ে দীর্ঘদিন কার্যকর নিয়ন্ত্রণ, মনিটরিং ও জবাবদিহিমূলক ব্যবস্থা অনুপস্থিত ছিল। শুধু একটি গাইডলাইন প্রণয়ন করলেই দায়িত্ব শেষ হয় না। বাস্তবায়নযোগ্য নীতিমালা, ডিজিটাল নজরদারি এবং কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশের মতো অনৈতিক কার্যক্রম বন্ধ করা সম্ভব নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেনজেন এলাকা ভ্রমণে সব কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশ

শেনজেন এলাকা ভ্রমণে সব কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশ

কয়রায় মেডিকেল রিপ্রেজেনটেটিভদের প্রতিবাদী মানববন্ধন

কয়রায় মেডিকেল রিপ্রেজেনটেটিভদের প্রতিবাদী মানববন্ধন

আরো কয়েকটি নতুন বিশ্ববিদ্যালয়ের খবর দিলেন শিক্ষামন্ত্রী

আরো কয়েকটি নতুন বিশ্ববিদ্যালয়ের খবর দিলেন শিক্ষামন্ত্রী

দক্ষিণ কোরিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন আসিফ মাহমুদ

দক্ষিণ কোরিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন আসিফ মাহমুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App