×

জাতীয়

মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৮:৪৭ পিএম

মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

দেশে মব কালচার পুরোপুরি বন্ধ করতে বিদ্যমান আইন সংশোধন ও নতুন ধারা যুক্ত করে আরও যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে অনুষ্ঠিত ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি জানান, গত দুই মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে বলেও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে অপরাধের ধরনও পরিবর্তিত হয়েছে। তাই পুলিশের আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা বাড়ানো না গেলে অপরাধ দমন কার্যক্রম সফল করা কঠিন হবে।

তিনি আরো জানান, জুয়া ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে নতুন আইন তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে আইন চূড়ান্ত করা হবে।

মব কালচার প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণভাবে বন্ধ করতে বিদ্যমান আইন আরও শক্তিশালী করা হবে। পাশাপাশি পুলিশ বাহিনীকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশও দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 কিডনি ও লিভার ট্রান্সপ্লান্টসহ উন্নত চিকিৎসা সুবিধা বাড়ানোর আহ্বান

ঢাকায় আন্তর্জাতিক চিকিৎসা সম্মেলন কিডনি ও লিভার ট্রান্সপ্লান্টসহ উন্নত চিকিৎসা সুবিধা বাড়ানোর আহ্বান

অব্যবহৃত ছয়টি হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

অব্যবহৃত ছয়টি হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

শতাধিক ঐতিহাসিক স্থাপনা ধ্বংসের দাবি ইরানের

শতাধিক ঐতিহাসিক স্থাপনা ধ্বংসের দাবি ইরানের

দিনে রেমিট্যান্স আসছে প্রায় ১৪শ কোটি টাকা

দিনে রেমিট্যান্স আসছে প্রায় ১৪শ কোটি টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App