×

জাতীয়

অব্যবহৃত ছয়টি হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৯:৩৯ পিএম

অব্যবহৃত ছয়টি হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় আধুনিক ৬টি হাসপাতাল ভবন নির্মাণ হলেও বছরের পর বছর তা অব্যবহৃত পড়ে আছে জানার পর, প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠক করে দ্রুত এই অব্যবহৃত হাসপাতালগুলো পরিদর্শন করে চালু করার নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গে আগামী ২ জুন নির্দেশনা বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে সার্বিক প্রতিবেদন পেশ করতে বলেছেন প্রধানমন্ত্রী। 

রোববার (১০ মে) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আলোচনা হয়, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালটি আংশিক চালু রয়েছে। এক্ষেত্রে ৫০০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য  নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

পাশাপাশি রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতালসহ বাকি হাসপাতালগুলো দ্রুত চালুর নির্দেশ দেন তিনি। 

এদিকে নীলফামারীতে ১০০০ শয্যাবিশিষ্ট বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের কাজ দ্রুত এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীনা দূতাবাসকে সম্পৃক্ত করে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

জানা গেছে, নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালটি সদর উপজেলায় নির্মাণ করা হবে। এই প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের (প্রতিটি জেলায় আধুনিক ‘সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট প্রতিষ্ঠা’) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘বাংলাদেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে রংপুর বিভাগে প্রায় ২ কোটি জনগোষ্ঠীর এই অঞ্চলে উচ্চ দারিদ্র্য হার, সীমিত স্বাস্থ্য অবকাঠামো এবং দক্ষ মানবসম্পদের অভাবের কারণে জটিল রোগের চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল নির্মিত হলে হাসপাতালটি একটি আঞ্চলিক রেফারেল কেন্দ্র হিসেবে কাজ করবে।’

এছাড়া উত্তরাঞ্চলে উন্নত চিকিৎসাসেবা সম্প্রসারণ একটি সময়োপযোগী ও কৌশলগত পদক্ষেপ বলেও মন্তব্য করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ নাগরিক, বাঁচাতে সেনা অভিযান

ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ নাগরিক, বাঁচাতে সেনা অভিযান

পশুর হাটে জাল নোট শনাক্তে বুথ বসাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

পশুর হাটে জাল নোট শনাক্তে বুথ বসাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

নির্ধারিত পথ দিয়ে পাড়ি দিলো পানামার বাল্ক ক্যারিয়ার

নির্ধারিত পথ দিয়ে পাড়ি দিলো পানামার বাল্ক ক্যারিয়ার

হামে শিশুমৃত্যর বিচার চেয়ে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

হামে শিশুমৃত্যর বিচার চেয়ে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App