×

স্বাস্থ্য

হাম ও হামের উপসর্গে আরো ১১ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৮:৫২ পিএম

হাম ও হামের উপসর্গে আরো ১১ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৪৪ জন।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৭ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

রোববার (১০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৪৪ জন।

এছাড়া ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮১৯ জন। সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ১৫৯ জন বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও বলা হয়, এখন পর্যন্ত সন্দেহভাজন হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ৯০৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ হাজার ৮৬২ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খার্গ দ্বীপে তেল নিঃসরণের খবর নাকচ করলো ইরান

খার্গ দ্বীপে তেল নিঃসরণের খবর নাকচ করলো ইরান

আলোচনার আগে পূর্ণ নিশ্চয়তা চায় তেহরান

আলোচনার আগে পূর্ণ নিশ্চয়তা চায় তেহরান

 কিডনি ও লিভার ট্রান্সপ্লান্টসহ উন্নত চিকিৎসা সুবিধা বাড়ানোর আহ্বান

ঢাকায় আন্তর্জাতিক চিকিৎসা সম্মেলন কিডনি ও লিভার ট্রান্সপ্লান্টসহ উন্নত চিকিৎসা সুবিধা বাড়ানোর আহ্বান

অব্যবহৃত ছয়টি হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

অব্যবহৃত ছয়টি হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App