×

জাতীয়

তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হাইকোর্টের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পিএম

তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হাইকোর্টের নির্দেশ

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, নির্ধারিত সময়সীমা পেরিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ায় গত ২২ এপ্রিল নির্বাচন কমিশন নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ওইদিন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল ৪টা। তবে তিনি বিকেল ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র দাখিল করেন। নির্ধারিত সময় অতিক্রম করায় তা বাতিল করা হয়। পরে আপিল করলেও তার প্রার্থিতা বহাল রাখা হয়নি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২২ এপ্রিল। নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ১২ মে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টাকার প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

টাকার প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

কলকাতায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক

কলকাতায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক আলোচনার কেন্দ্রে গঙ্গার পানিবণ্টন চুক্তি

বাংলাদেশের বিপক্ষে হারের পর শাস্তি পেলেন সালমান

বাংলাদেশের বিপক্ষে হারের পর শাস্তি পেলেন সালমান

ঈদুল আজহা উপলক্ষে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ

ঈদুল আজহা উপলক্ষে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App