×

জাতীয়

অর্থমন্ত্রী

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পিএম

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কোনো সম্পর্ক নেই। রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তেলের দাম বৃদ্ধি আইএমএফের কোনো শর্ত কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, “না, তেলের দাম তো আইএমএফের বৈঠকে যাওয়ার আগেই বাড়ানো হয়েছে।”

তিনি আরও বলেন, বিশ্বজুড়েই জ্বালানি তেলের দাম বেড়েছে। বাংলাদেশ দীর্ঘ সময় ধরে দাম না বাড়িয়ে জনগণের স্বার্থ বিবেচনায় রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

অর্থমন্ত্রী জানান, বিভিন্ন মহল থেকে সরকারকে তেলের দাম সমন্বয়ের পরামর্শ দেওয়া হচ্ছিল। কারণ, দীর্ঘদিন দাম অপরিবর্তিত থাকলে সরকারি তহবিলের ওপর চাপ বাড়ে এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়ে।

আইএমএফের সঙ্গে মূল্যবৃদ্ধির কোনো যোগসূত্র নেই—এ কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তুলনামূলকভাবে বাংলাদেশে দাম খুব বেশি বাড়ানো হয়নি। উদাহরণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করে বলেন, সেখানে তেলের দাম দ্বিগুণ পর্যন্ত বেড়েছে।

মন্ত্রী আরও বলেন, যে পরিমাণ দাম সমন্বয় করা হয়েছে, তা প্রয়োজনের তুলনায় সীমিত। মূলত সরকারি তহবিলের ওপর বাড়তি চাপ কমানো এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রম চালু রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

তামাকপণ্যে কর বাড়ানোর আহ্বান জানিয়েছেন হোসেন জিল্লুর

তামাকপণ্যে কর বাড়ানোর আহ্বান জানিয়েছেন হোসেন জিল্লুর

দর্শকদের বাজে আচরণের প্রতিবাদ করে শাস্তি পেলেন হামজা

দর্শকদের বাজে আচরণের প্রতিবাদ করে শাস্তি পেলেন হামজা

সপ্তাহে দুইদিন ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট

সপ্তাহে দুইদিন ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App