পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও একজন সহকারী পুলিশ সুপারসহ মোট ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত পৃথক আদেশে জনস্বার্থে এই পদায়ন করা হয়।
বদলির তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেনকে একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারকে মুন্সিগঞ্জ জেলায় এবং যশোরেরই অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিনকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
এছাড়া মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষকে নারায়ণগঞ্জ ‘খ’ সার্কেলে পদায়ন করা হয়েছে। নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমতিয়াজ আহম্মেদকে ফেনীর ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
অন্য একটি আদেশে নারায়ণগঞ্জ ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত মো. ইমরান আহম্মেদকে মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তাকে টাঙ্গাইলের গোপালপুর সদর সার্কেলে বদলির আদেশ দেওয়া হলেও তা বাতিল করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, জনস্বার্থে জারি করা এই বদলির আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
