×

চট্টগ্রাম

কর্ণফুলী নদীতে অনিয়মের দায়ে ১১ নৌযানকে জরিমানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পিএম

কর্ণফুলী নদীতে অনিয়মের দায়ে ১১ নৌযানকে জরিমানা

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌপথে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে নৌপরিবহন অধিদপ্তর।

রোববার (১৯ এপ্রিল) অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির স্পেশাল অফিসার (মেরিন সেফটি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকসানা খাইরুন নেছা।

অভিযান চলাকালে মোট ১২টি জাহাজ পরিদর্শন করা হয়। বিভিন্ন অনিয়মের দায়ে ১১টি নৌযানের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করে অর্থদণ্ড প্রদান করা হয়। তবে কোনো ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়নি। অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ, ১৯৭৬-এর ৩৩, ৫৪ক, ৫৬ ও ৬৬ ধারায় এসব ব্যবস্থা নেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন নৌপরিবহন অধিদপ্তরের পরিদর্শক ওয়াহিদুর রহমান ও মোহাম্মদ আমিন উদ্দিন। অভিযানে সহযোগিতা করেন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা, নৌ-পুলিশের দুই সদস্য এবং কোস্ট গার্ডের ১১ সদস্য।

অভিযানের সময় কোনো ট্যাঙ্কার বা লাইটার জাহাজে অবৈধ তেল মজুতের প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া ঘাটসমূহে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক ছিল এবং কোথাও কোনো সমস্যা দেখা যায়নি।

নৌপথে শৃঙ্খলা, নিরাপত্তা ও আইনানুগ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অ্যামোনিয়া সংকটে দেশের একমাত্র ডিএপি সার কারখানা বন্ধ

অ্যামোনিয়া সংকটে দেশের একমাত্র ডিএপি সার কারখানা বন্ধ

বাংলাদেশ-ব্রুনাই বাণিজ্য ও বিনিয়োগে সম্ভাবনা উজ্জ্বল: রাষ্ট্রদূত

বাংলাদেশ-ব্রুনাই বাণিজ্য ও বিনিয়োগে সম্ভাবনা উজ্জ্বল: রাষ্ট্রদূত

চুক্তি না করলে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি ট্রাম্পের

চুক্তি না করলে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি ট্রাম্পের

বাসে ৬৪ লঞ্চে ৪২ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব

বাসে ৬৪ লঞ্চে ৪২ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App