×

খেলা

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে অভিষেক হচ্ছে রাজশাহীর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পিএম

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে অভিষেক হচ্ছে রাজশাহীর

সিরিজের আগে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুর সঙ্গে ট্রফি উন্মোচন করছেন নিগার সুলতানা জ্যোতি। ছবি- বিসিবি

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের পূর্ণাঙ্গ স্বাদ পেতে যাচ্ছে বিভাগীয় শহর রাজশাহী। সোমবার (২০ এপ্রিল) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের মধ্যকার ওয়ানডে সিরিজ। ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে রাজশাহীর মাটিতে এটিই হতে যাচ্ছে প্রথম কোনো আন্তর্জাতিক ওয়ানডে সিরিজ।

সিরিজ উপলক্ষে রোববার (১৯ এপ্রিল) দুপুরে স্টেডিয়াম মাঠে ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক। ট্রফি উন্মোচন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাগতিক বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সফরকারী শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আথাপাত্তু সিরিজ নিয়ে নিজেদের পরিকল্পনা ও প্রস্তুতির কথা জানান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটিকে দুই দলই প্রস্তুতির বড় সুযোগ হিসেবে দেখছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন,'বিশ্বকাপের আগে এই সিরিজটি আমাদের জন্য দারুণ একটি প্রস্তুতির সুযোগ। এর আগে আমরা এভাবে আন্তর্জাতিক সিরিজ পাইনি, তাই ক্রিকেটারদের নিজেদের ঝালিয়ে নেওয়ার এটাই সেরা সময়। নির্বাচকরা সবকিছু বিবেচনা করেই ভারসাম্যপূর্ণ একটি দল দিয়েছেন। আমাদের প্রধান লক্ষ্য থাকবে সিরিজ জেতা। রাজশাহীর উইকেট বেশ ভালো, তবে আবহাওয়া একটি বড় ফ্যাক্টর হতে পারে।'

অন্যদিকে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আথাপাত্তু প্রথমবারের মতো এই মাঠে খেলার অভিজ্ঞতা নিয়ে বলেন,'এই মাঠটি হয়তো নিয়মিত আন্তর্জাতিক ভেন্যু নয়, তবে এখানকার সুযোগ-সুবিধা বেশ ভালো। পিচ ব্যাটারদের সুবিধা দিতে পারে বলে মনে হচ্ছে। বিশ্বকাপের আগে প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দর্শকরাও ভালো খেলার অপেক্ষায় আছে। আমরা আমাদের সেরাটা দিয়ে সিরিজ জয়ের চেষ্টা করব।'

রাজশাহীর মাঠে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ এপ্রিল, ২২ এপ্রিল ও ২৫ এপ্রিল। প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। ওয়ানডে সিরিজ শেষ করে দুই দল উড়াল দেবে সিলেটে। সেখানে আগামী ২৮ ও ৩০ এপ্রিল এবং ২ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার প্রতিটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অ্যামোনিয়া সংকটে দেশের একমাত্র ডিএপি সার কারখানা বন্ধ

অ্যামোনিয়া সংকটে দেশের একমাত্র ডিএপি সার কারখানা বন্ধ

বাংলাদেশ-ব্রুনাই বাণিজ্য ও বিনিয়োগে সম্ভাবনা উজ্জ্বল: রাষ্ট্রদূত

বাংলাদেশ-ব্রুনাই বাণিজ্য ও বিনিয়োগে সম্ভাবনা উজ্জ্বল: রাষ্ট্রদূত

চুক্তি না করলে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি ট্রাম্পের

চুক্তি না করলে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি ট্রাম্পের

বাসে ৬৪ লঞ্চে ৪২ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব

বাসে ৬৪ লঞ্চে ৪২ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App