×

জাতীয়

প্রথম দিনে ৪৪৫৭ জন হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৩ এএম

প্রথম দিনে ৪৪৫৭ জন হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন

ছবি: সংগৃহীত

পবিত্র হজ ২০২৬-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার পর প্রথম দিনেই উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজ ফ্লাইটে প্রথম দিনে মোট ৪ হাজার ৪৫৭ জন যাত্রী সেখানে পৌঁছান।

হজ পোর্টালের তথ্য অনুযায়ী, এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৪৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২১১ জন হজযাত্রী রয়েছেন।

১৮ এপ্রিল ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১-এর মাধ্যমে ৪১৬ জন যাত্রী জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। একই সঙ্গে সরকারি ব্যবস্থাপনার আরও দুটি ফ্লাইটে ৮৩০ জন হজযাত্রী মদিনায় পৌঁছান।

প্রথম দিনের হজ ফ্লাইট কার্যক্রমে মোট ১১টি ফ্লাইট পরিচালিত হয়। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬টি ফ্লাইটে ২ হাজার ৪৭৭ জন, সৌদি এয়ারলাইন্স ৪টি ফ্লাইটে ১ হাজার ৫৫৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১টি ফ্লাইটে ৪২৩ জন যাত্রী পরিবহন করে।

সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের স্বাগত জানান বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন এবং জেদ্দার কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন। মক্কা হজ অফিসের কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে হজযাত্রীদের সহায়তায় আইটি হেল্পডেস্ক চালু করা হয়েছে। প্রথম দিনেই ২৭৫টি সেবা প্রদান করা হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো হজযাত্রীর জরুরি চিকিৎসা সেবা প্রয়োজন হয়নি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের হজ অনুষ্ঠিত হবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৮৩ হাজার ৬৫ জন বাংলাদেশি হজে অংশ নিচ্ছেন।

হজ ফ্লাইট চলবে আগামী ২১ মে পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত। বেসরকারি ব্যবস্থাপনায় ৩০টি অনুমোদিত লিড হজ এজেন্সি কার্যক্রম পরিচালনা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে আবেদন শুরু

গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে আবেদন শুরু

‘বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার সামান্য বাড়িয়েছে’

জ্বালানি মন্ত্রী ‘বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার সামান্য বাড়িয়েছে’

যুদ্ধবিরতির মেয়াদ ফুরোচ্ছে, আতঙ্কিত সাধারণ ইরানিরা

যুদ্ধবিরতির মেয়াদ ফুরোচ্ছে, আতঙ্কিত সাধারণ ইরানিরা

গৌতম রায়ের মৃত্যুবার্ষিকী আজ, ১৬ বছরেও হত্যাকাণ্ডের বিচার পায়নি পরিবার

গৌতম রায়ের মৃত্যুবার্ষিকী আজ, ১৬ বছরেও হত্যাকাণ্ডের বিচার পায়নি পরিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App