×

আইন-বিচার

স্কুল বন্ধ ও অনলাইনে ক্লাসের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি সোমবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পিএম

স্কুল বন্ধ ও অনলাইনে ক্লাসের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি সোমবার

ছবি : সংগৃহীত

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে সব স্কুল-কলেজ বন্ধ রেখে অনলাইনে পাঠদান চালুর নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। এ বিষয়ে সোমবার (২০ এপ্রিল) সংশ্লিষ্ট বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, রিটকারীর আবেদনের পর বিচারপতি রাজিক আল জলিল ও দেবাশীস রায়ের বেঞ্চে রোববার (১৯ এপ্রিল) শুনানির জন্য আবেদনটি উপস্থাপন করা হলে সোমবার দিন নির্ধারণ করেন আদালত।

এর আগে দেশে হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবিতে হাইকোর্টে আরেকটি রিট করা হয়। পাশাপাশি, হামের প্রকোপ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে। গত ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করা হয়। তবে অবকাশকালীন সময়ে হাইকোর্টের দুটি বেঞ্চ এটি শুনতে অনাগ্রহ প্রকাশ করেন।

আরো পড়ুন : জয়-পলকের বিরুদ্ধে বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য আজ

রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার সরবরাহ বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবায় সীমাবদ্ধতা এবং জরুরি সাড়া প্রদানে ঘাটতি এসবই সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া হামের টিকা ক্রয়ে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্তের আবেদনও করা হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান সাময়িকভাবে বন্ধ রাখার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। এর বিকল্প হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্ম বা অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর নির্দেশনা চাওয়া হয়েছে।

এদিকে, গতকাল ২৪ ঘণ্টার মধ্যে দেশের শিশুদের জন্য হামের টিকার ব্যবস্থা করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়।

মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ নোটিশ পাঠান। স্বাস্থ্য মন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে হামের টিকার অভাবে দেশের বিভিন্ন স্থানে শিশুরা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং মৃত্যুর ঘটনাও ঘটছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

এছাড়া নোটিশের সঙ্গে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হামে আরো দুই শিশুর মৃত্যু ও শতাধিক আক্রান্তের প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে বাংলাদেশ সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়ের করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আটক জাহাজ দ্রুত ছেড়ে দিতে ইরানের আহ্বান, নইলে পাল্টা হামলা

আটক জাহাজ দ্রুত ছেড়ে দিতে ইরানের আহ্বান, নইলে পাল্টা হামলা

রাত থেকে সকাল, ছয় জেলায় ১২ মরদেহ উদ্ধার

রাত থেকে সকাল, ছয় জেলায় ১২ মরদেহ উদ্ধার

‘জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমন্বয় করা হবে’

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ‘জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমন্বয় করা হবে’

ইসিতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

সংরক্ষিত নারী আসন ইসিতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App