×

রাজনীতি

সংরক্ষিত নারী আসন

বেবী নাজনীন-কনকচাঁপা-চমকসহ আরও যারা বিএনপি থেকে এমপি হতে চান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩১ পিএম

বেবী নাজনীন-কনকচাঁপা-চমকসহ আরও যারা বিএনপি থেকে এমপি হতে চান

ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জমে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। গত ৯ দিনে বিএনপিসহ তিনটি রাজনৈতিক দলের কাছে জমা পড়েছে শত শত মনোনয়নপত্র। বিশেষত বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে বিনোদন অঙ্গনের তারকাদের তৎপরতা এখন আলোচনার কেন্দ্রে।

শোবিজের বেশির ভাগ মনোনয়নপ্রত্যাশীই সংগীতশিল্পী। নীলফামারী–৪ থেকে বেবী নাজনীন, সিরাজগঞ্জ–১ থেকে কনকচাঁপা, জয়পুরহাট–২ থেকে দিলরুবা খান, কিশোরগঞ্জ থেকে রিজিয়া পারভীন এবং সিলেট–কুমিল্লা অঞ্চল থেকে দিঠি আনোয়ার আবেদন করেছেন বিএনপির কাছে।

এ তালিকায় রয়েছেন একজন নৃত্যশিল্পীও। ময়মনসিংহ–১১ থেকে মনোনয়ন চেয়েছেন ফারহানা চৌধুরী। ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও কুষ্টিয়া অঞ্চল থেকে সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করেছেন। সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েই তিনি মনোনয়নপ্রত্যাশীদের সারিতে নাম লিখিয়েছেন।

আগামী ১২ মে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। মোট ৫০টি আসনের মধ্যে বিএনপি পাবে ৩৬টি। এসব আসনে ‘যোগ্য প্রার্থী’ বাছাইয়ে দলটি এখন বেশ মনোযোগী। দলীয় প্রধান তারেক রহমানের নেতৃত্বে চলছে ধারাবাহিক সাক্ষাৎকার–প্রক্রিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App