×

জাতীয়

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পিএম

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

ছবি: সংগৃহীত

সড়ক উন্নতিকরণ কাজের জন্য আগামীকাল (শুক্রবার) সুনামগঞ্জ শহরের একটি বড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এদিন টানা ৬ ঘণ্টা ওই এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের হাছনরাজা তোরণ পর্যন্ত চার লেন সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। এ উপলক্ষে মল্লিকপুর ও দিরাই ১১ কেভি ফিডার স্থানান্তরের কাজ করা হবে।

উন্নয়নমূলক এই কাজের জন্য আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা মল্লিকপুর, দিরাই ও ষোলঘর ১১ কেভি ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা:

মল্লিকপুর, ওয়েজখালী, পুলিশ লাইন, কালীপুর, জলিলপুর, পিরিজপুর, ফকিরনগর, শ্রীপুর, হবতপুর, ইকবলনগর, হালুয়ারগাও, জানিগাঁও, গোবিন্দপুর, মদনপুর-দিরাই রাস্তা, কলাইয়া, ভৈষবের, ষোলঘর, যুব উন্নয়ন, বিলপাড়, আলীপাড়া, বনানীপাড়া, ধোপাখালী ও নবীনগর এলাকা।

সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ সংবাদমাধ্যমকে জানান, ‘উন্নয়নমূলক কাজের স্বার্থে এই সাময়িক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ২০ এপ্রিল থেকে টিকাদান শুরু

শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ২০ এপ্রিল থেকে টিকাদান শুরু

বার্সেলোনার ক্লাব কিনলেন মেসি

বার্সেলোনার ক্লাব কিনলেন মেসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App