×

জাতীয়

দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে নিহত ৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১১ এএম

দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে নিহত ৭

ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসানপুর এলাকায় একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- আবজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), আবু সালেক (৪২), সুমন মিয়া (২১), বিষু মিয়া (৩৪), আবু হোসেন (২৯) ও আবদুর রশিদ (৫৮)। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলায়।

এ ঘটনায় আরো পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন- আমির আলী (৪৫), তরিকুল ইসলাম (৫০), জালাল হোসেন (৩৭), মো. আমিনুল ইসলাম (৩৮) ও জাহাঙ্গীর আলম (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চালবোঝাই ট্রাকটি দিনাজপুর থেকে চট্টগ্রাম-এর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে হাসানপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়।

ট্রাকটির ওপর চালের বস্তার ওপর বসে কয়েকজন যাত্রী ভ্রমণ করছিলেন, যারা কম খরচে গন্তব্যে পৌঁছানোর জন্য এভাবে যাত্রা করছিলেন বলেও জানা গেছে।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নয়ন দে জানান, আহত পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৈশাখী শোভাযাত্রায় মুগ্ধ বিদেশি কূটনীতিকরা

বৈশাখী শোভাযাত্রায় মুগ্ধ বিদেশি কূটনীতিকরা

সব সম্পদ ফেরত পেলেন ইরান নারী ফুটবল দলের অধিনায়ক

সব সম্পদ ফেরত পেলেন ইরান নারী ফুটবল দলের অধিনায়ক

টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী

টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ থেকে বন্ধ হচ্ছে ৪৫ বাজারে খাজনা আদায়

পহেলা বৈশাখ থেকে বন্ধ হচ্ছে ৪৫ বাজারে খাজনা আদায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App