×

চট্টগ্রাম

পহেলা বৈশাখ থেকে বন্ধ হচ্ছে ৪৫ বাজারে খাজনা আদায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:৫৮ এএম

পহেলা বৈশাখ থেকে বন্ধ হচ্ছে ৪৫ বাজারে খাজনা আদায়

ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ৪৫টি বাজারে আগামী পহেলা বৈশাখ থেকে খাজনা আদায় বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রান্তিক কৃষকদের সহায়তা এবং খাজনার নামে হয়রানি ও চাঁদাবাজি বন্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই পদক্ষেপের উদ্যোক্তা চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর তিনি কৃষকদের হয়রানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন, যার বাস্তবায়ন এখন শুরু হচ্ছে।

জানা গেছে, ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারগুলো ইজারা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সরকারি নিয়ম মেনে কোষাগারে রাজস্ব জমা দেওয়া হয়েছে।

আগামী পহেলা বৈশাখে শাহরাস্তি উপজেলায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এমপি মমিনুল হক। এরই মধ্যে সংশ্লিষ্ট বাজারগুলোকে খাজনামুক্ত ঘোষণা করা হয়েছে।

স্থানীয় রাজনৈতিক নেতারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপম বলেন, এতে প্রান্তিক চাষিদের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ কমবে এবং খাজনার নামে চাঁদাবাজির সুযোগ থাকবে না।

উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ধাপে ধাপে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে, এটি তারই অংশ।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন বলেন, এ ধরনের উদ্যোগ আগে দেখা যায়নি। এটি একটি ব্যতিক্রমধর্মী সিদ্ধান্ত এবং এতে রাজস্ব আদায়ে কোনো ঘাটতি হবে না, কারণ রাজস্ব ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে।

সংসদ সদস্য মমিনুল হক জানান, খাজনা আদায়ের নামে সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে হয়রানি ও চাঁদাবাজির শিকার হতে হয়েছে। এসব বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, বাসস্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে ইজারা ও চাঁদাবাজি বন্ধ রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ধরনের অন্যায়-অত্যাচার সহ্য করা হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রোনালদিনিওকে জাল পাসপোর্ট দেয়া সেই নারী কারাগারে

রোনালদিনিওকে জাল পাসপোর্ট দেয়া সেই নারী কারাগারে

পহেলা বৈশাখে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পহেলা বৈশাখে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নববর্ষে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

নববর্ষে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App