×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই ফের সংলাপে বসতে আগ্রহী যুক্তরাষ্ট্র-ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩০ এএম

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই ফের সংলাপে বসতে আগ্রহী যুক্তরাষ্ট্র-ইরান

১৪ দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের একবার সরাসরি সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র ও ইরান। ছবি- সংগৃহীত

গত ১১ এপ্রিল ইসলামাবাদে ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক ব্যর্থ হওয়ার পরও হাল ছাড়ছে না ওয়াশিংটন ও তেহরান। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, দুই দেশের সরকারি কর্মকর্তারা ইতোমধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য তোড়জোড় শুরু করেছেন। নিজেদের মধ্যকার কূটনৈতিক চ্যানেলগুলো সচল রাখতে উভয় পক্ষই এখন ইতিবাচক অবস্থানে রয়েছে।

এএফপি’র পক্ষ থেকে যোগাযোগ করা হলে পাকিস্তানের কর্মকর্তারা জানান, তারা নিয়মিত দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। কূটনৈতিক পন্থায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার গভীর মতপার্থক্য নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত দুই যুগ ধরে চলা দ্বন্দ গত ফেব্রুয়ারি মাসে চরম আকার ধারণ করে। ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন সংলাপ চললেও কোনো সমঝোতা না হওয়ায় ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে মার্কিন বাহিনী। একই সময়ে ইসরায়েল শুরু করে ‘অপারেশন রোয়ারিং লায়ন’।

যুদ্ধে বড় ধরণের ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইরান। অভিযানের প্রথম দিনই নিহত হন ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এছাড়া দেশটির ইসলামি প্রজাতন্ত্রী সরকারের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও প্রাণ হারান এই হামলায়। টানা ৩৯ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর গত ৭ এপ্রিল দুই সপ্তাহের জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। সেই সুযোগ কাজে লাগিয়ে গত ১১ এপ্রিল ইসলামাবাদে প্রথম দফার বৈঠকে বসে দুই পক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

শঠিবাড়ির ওভারপাস ‘মৃত্যুফাঁদ’, ফ্লাইওভার দাবিতে সরব এমপি গোলাম রব্বানি

শঠিবাড়ির ওভারপাস ‘মৃত্যুফাঁদ’, ফ্লাইওভার দাবিতে সরব এমপি গোলাম রব্বানি

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে এনবিআর

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে এনবিআর

শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, হাসপাতালে ভর্তি

শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, হাসপাতালে ভর্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App