×

জাতীয়

বৈশাখী শোভাযাত্রায় মুগ্ধ বিদেশি কূটনীতিকরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১১:১২ এএম

বৈশাখী শোভাযাত্রায় মুগ্ধ বিদেশি কূটনীতিকরা

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের অন্যতম আকর্ষণ বৈশাখী শোভাযাত্রা উপভোগ করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। তাদের মধ্যে ছিলেন ইউরোপীয় ইউনিয়ন ও নরওয়ের রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দেখা যায়, রাজু ভাস্কর্য ও টিএসসি প্রাঙ্গণের সামনে অবস্থান নিয়ে শোভাযাত্রা উপভোগ করছেন বিদেশি কূটনীতিকরা।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন সস্ত্রীক এ আয়োজনে অংশ নেন। এছাড়াও ভারত, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন মিশনের কূটনীতিকরা শোভাযাত্রা দেখতে উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা চলাকালে দুই রাষ্ট্রদূতসহ অন্যান্য কূটনীতিকদের মোবাইল ফোনে ছবি ও সেলফি তুলতে দেখা যায়, যা তাদের উচ্ছ্বাস ও আগ্রহের প্রকাশ ঘটায়।

বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া। তিনি জানান, বিভিন্ন দেশের কূটনীতিকরা সস্ত্রীক এই আয়োজনে অংশ নিয়েছেন এবং উৎসবটি উপভোগ করেছেন।

এর আগে ভোরে রমনা বটমূলে প্রভাতি অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষের আনুষ্ঠানিকতা শুরু হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখা হলেও এবার তা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে আয়োজন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

চট্টগ্রাম শহরে যুবলীগ-ছাত্রলীগের একাধিক বিক্ষোভ-মিছিল

চট্টগ্রাম শহরে যুবলীগ-ছাত্রলীগের একাধিক বিক্ষোভ-মিছিল

মিছিলকারীদের সংখ্যা দেখে সটকে পড়ে পুলিশ

নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল-সমাবেশ মিছিলকারীদের সংখ্যা দেখে সটকে পড়ে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App