×

চট্টগ্রাম

বৈশাখী শোভাযাত্রায় চট্টগ্রামে উৎসবের আমেজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:৪১ এএম

বৈশাখী শোভাযাত্রায় চট্টগ্রামে উৎসবের আমেজ

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩৩ বরণে বর্ণিল আয়োজনে মুখর হয়ে উঠেছে চট্টগ্রাম। নতুন বছরের প্রথম সকালে বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে নগরে শুরু হয়েছে বর্ষবরণের উৎসব।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয় শোভাযাত্রা। এতে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি হিলে গিয়ে শেষ হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এদিকে সকাল থেকেই সিআরবি শিরিষতলা, শহীদ মিনার ও ডিসি হিলসহ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মানুষের ঢল নামে। লাল-সাদা পোশাকে সেজে পরিবার-পরিজন নিয়ে বর্ষবরণে অংশ নেন নগরবাসী।

শোভাযাত্রা শেষে ডিসি হিল এলাকায় শুরু হয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। একইসঙ্গে সিআরবি শিরিষ তলায়ও গান, নৃত্য ও লোকজ পরিবেশনায় জমে ওঠে উৎসব।

নগরের কাজীর দেউড়ি থেকে ডিসি হিল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কজুড়ে আঁকা বৈশাখী আলপনা বিশেষভাবে দৃষ্টি কেড়েছে। রঙিন এই সজ্জা উৎসবের আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে।

শোভাযাত্রায় অংশ নেওয়া সংস্কৃতিকর্মী সাদিকুল ইসলাম বলেন, করোনা মহামারি ও রমজানের কারণে কয়েক বছর বৈশাখী আয়োজন সীমিত ছিল। তাই এবার বর্ষবরণ ঘিরে মানুষের আগ্রহ অনেক বেশি।

নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকেই নগরের বিভিন্ন এলাকায় বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে ডিসি হিল ও সিআরবি এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী জানান, বাংলা নববর্ষ বাঙালির সার্বজনীন উৎসব। এ উপলক্ষে নগরজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যাতে মানুষ নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রোনালদিনিওকে জাল পাসপোর্ট দেয়া সেই নারী কারাগারে

রোনালদিনিওকে জাল পাসপোর্ট দেয়া সেই নারী কারাগারে

পহেলা বৈশাখে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পহেলা বৈশাখে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নববর্ষে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

নববর্ষে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App