×

জাতীয়

ছুটির দিনে ৩ মহাসড়কে যানজট, ভোগান্তিতে যাত্রীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১১:২৬ এএম

ছুটির দিনে ৩ মহাসড়কে যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম-সিলেট তিন মহাসড়কের বিভিন্ন অংশে ভোর থেকে প্রায় ১০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই মহাসড়কে যানবাহনের ধীরগতি দেখা দেয়, যা পরে দীর্ঘ যানজটে রূপ নেয়। এতে কর্মস্থলগামী ও দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগে পড়েন। পাশাপাশি দীর্ঘক্ষণ যানবাহন আটকে থাকায় জ্বালানি ব্যয় বেড়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাজ উদ্দিন জানান, গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুটি স্থানে সড়ক দুর্ঘটনা এবং একটি যানবাহন বিকল হয়ে পড়ায় মেঘনা থেকে সাইনবোর্ড পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। অন্যদিকে ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী থেকে কাচপুর সেতু এলাকাতেও দীর্ঘ যানজট তৈরি হয়। পরে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল যানবাহন সরিয়ে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন সরকারের একনেকের প্রথম বৈঠক অনুষ্ঠিত ৬ এপ্রিল

নতুন সরকারের একনেকের প্রথম বৈঠক অনুষ্ঠিত ৬ এপ্রিল

প্রধানমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠিতে যা বললেন শিশির মনির

প্রধানমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠিতে যা বললেন শিশির মনির

আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে পীর ছারছীনার শোক

আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে পীর ছারছীনার শোক

ইরানের বৃহত্তম সেতু গুঁড়িয়ে দিলো মার্কিন বাহিনী, নিহত ৮

ইরানের বৃহত্তম সেতু গুঁড়িয়ে দিলো মার্কিন বাহিনী, নিহত ৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App