×

জাতীয়

আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে পীর ছারছীনার শোক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩০ পিএম

আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে পীর ছারছীনার শোক

ছবি: সংগৃহীত

আলজেরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি মুজাহিদ লিয়ামিন জেরুয়ালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছারছীনার পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.)।

তিনি পবিত্র ওমরাহ সফরে থাকাকালীন ২৮ মার্চ ২০২৬ তারিখে মৃত্যুর খবর জানতে পেয়ে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। পরে ২ এপ্রিল উমরাহ পালন শেষে দেশে ফিরে ঢাকায় অবস্থিত আলজেরিয়ার দূতাবাসে যান এবং রাষ্ট্রদূত ড. আবদেলউহাব আস সাইদানির সঙ্গে সাক্ষাৎ করে শোক প্রকাশ করেন। এ সময় তিনি শোক বইতে স্বাক্ষর করেন এবং প্রয়াত প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানান।

পীর ছাহেব বলেন, মি. জেরুয়াল ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত আলজেরিয়ার ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। সংকটময় সময়ে তার নেতৃত্ব, দৃষ্টি এবং শান্তি ও স্থিতিশীলতার প্রতি অঙ্গীকার স্মরণীয় হয়ে থাকবে। এ কঠিন সময়ে তার চিন্তা ও সমবেদনা আলজেরিয়ার জনগণের সঙ্গে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমানসহ বিভিন্ন কূটনৈতিক প্রতিনিধি ও বাংলাদেশে অবস্থিত আলজেরিয়া দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনিশ্চিত মেসির ২০২৬ বিশ্বকাপ যাত্রা

অনিশ্চিত মেসির ২০২৬ বিশ্বকাপ যাত্রা

শারজায় শুরু স্বাধীনতা গোল্ডকাপ

শারজায় শুরু স্বাধীনতা গোল্ডকাপ

হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘে ভোট শুক্রবার

হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘে ভোট শুক্রবার

মাছ-মাংসের দামে দিশেহারা ক্রেতারা

মাছ-মাংসের দামে দিশেহারা ক্রেতারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App