×

অর্থনীতি

নতুন সরকারের একনেকের প্রথম বৈঠক অনুষ্ঠিত ৬ এপ্রিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পিএম

নতুন সরকারের একনেকের প্রথম বৈঠক অনুষ্ঠিত ৬ এপ্রিল

ছবি: সংগৃহীত

নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক আগামী ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় এ বৈঠক বসবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।

এ বৈঠকে মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হবে, যার মধ্যে ৯টি নতুন প্রকল্প। এছাড়া পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি প্রকল্প একনেকে অবহিত করার জন্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

নতুন ৯টি প্রকল্পের মধ্যে রয়েছে- পানিসম্পদ মন্ত্রণালয়ের করতোয়া নদী সিস্টেম উন্নয়ন, স্থানীয় সরকার বিভাগের সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ এবং চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট-৪। পাশাপাশি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন (চতুর্থ পর্ব) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইটি ট্রেইনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পও রয়েছে।

স্বাস্থ্য খাতে শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নে ৮টি বিভাগীয় শহরের মেডিক্যাল কলেজ হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টার স্থাপন এবং গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প আলোচনায় আসবে। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাংলাদেশ সচিবালয়ে ২১ তলাবিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ প্রকল্পও রয়েছে।

নগর অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উন্নয়ন কাজ, চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ এবং ঢাকার জরুরি পানি সরবরাহ প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সাভারের সোনানিবাসে সৈনিকদের জন্য ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্পও উপস্থাপিত হবে।

সড়ক যোগাযোগ খাতে বৈরাগীপুর (বরিশাল)-টুমচর-বাউফল (পটুয়াখালী) সড়ক উন্নয়ন, বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক প্রশস্তকরণ, রাঙামাটি নদীর ওপর গোমা সেতু নির্মাণ এবং পার্বত্য অঞ্চলে সীমান্ত সড়ক নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্প রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ প্রকল্পও আলোচনায় আসবে।

অন্যদিকে, পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত ৩৩টি প্রকল্পও বৈঠকে অবহিত করা হবে, যার মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত, স্বরাষ্ট্র, পানিসম্পদ, মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি, পল্লী উন্নয়ন ও সমবায়, বিজ্ঞান ও প্রযুক্তি, আইসিটি, যুব ও ক্রীড়া, বিদ্যুৎ বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিরাজগঞ্জে রোড ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

সিরাজগঞ্জে রোড ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

সৌদিতে সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে নাহিদ ইসলাম

সৌদিতে সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে নাহিদ ইসলাম

অনিশ্চিত মেসির ২০২৬ বিশ্বকাপ যাত্রা

অনিশ্চিত মেসির ২০২৬ বিশ্বকাপ যাত্রা

শারজায় শুরু স্বাধীনতা গোল্ডকাপ

শারজায় শুরু স্বাধীনতা গোল্ডকাপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App