×

জাতীয়

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১১:৩০ এএম

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

ছবি : সংগহীত

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশে সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। শনিবার (২৮ মার্চ) এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তে বলা হয়, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসারকে দায়িত্ব দেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি নিজ উদ্যোগে ট্যাগ অফিসার নিয়োগ করবে। ঢাকা ও চট্টগ্রাম ব্যতীত জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অধিক্ষেত্রের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন।

আরো পড়ুন : ডব্লিউটিও সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

নিযুক্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন এবং দৈনিক প্রতিবেদন প্রদান করবেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগপূর্বক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝড়ে গাছচাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

ঝড়ে গাছচাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা আর নেই

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা আর নেই

তেলের ডিপোতে শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন

তেলের ডিপোতে শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App