×

জাতীয়

ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:৩২ পিএম

ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ মে) এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঈদ উপলক্ষে ২৫ মে নির্বাহী আদেশে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি ভোগের সুযোগ পাচ্ছেন।

সরকার জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দীর্ঘ ছুটির এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ২৩ ও ২৪ মে, যা শনি ও রোববার, ওই দুই দিন সরকারি অফিস খোলা থাকবে। অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে কয়েকটি জরুরি সেবা এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সেবা, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা।

এছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক-কর্মচারী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন এবং জরুরি দায়িত্বে নিয়োজিত বিভিন্ন অফিসও ছুটির বাইরে থাকবে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। আর আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানার ছুটির বিষয়ে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংঘবদ্ধ হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত

সংঘবদ্ধ হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত

জুয়ার আসরে নিঃস্ব হচ্ছে মধ্যবিত্ত পরিবার, সংসারের অশান্তি

সীতাকুণ্ড জুয়ার আসরে নিঃস্ব হচ্ছে মধ্যবিত্ত পরিবার, সংসারের অশান্তি

৬ চীনা নাগ‌রিকসহ অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

৬ চীনা নাগ‌রিকসহ অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী কামার শিল্প, দুর্দিন কাটছে না কারিগরদের

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী কামার শিল্প, দুর্দিন কাটছে না কারিগরদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App