×

খেলা

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:১৬ পিএম

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। একই সঙ্গে নারী বিভাগে মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার লরা উলভার্ট।

পুরুষ বিভাগে নাহিদ রানা পেছনে ফেলেছেন জাতিন্দর সিং ও অজয় কুমারকে। অন্যদিকে নারী বিভাগে লরা উলভার্ট প্রতিদ্বন্দ্বিতা করেছেন ইমেশা দুলানি এবং লরা কার্ডোসোর সঙ্গে।

গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই সিরিজে অসাধারণ বোলিং করে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ হন নাহিদ রানা। পুরো সিরিজে তিনি নেন ৮ উইকেট, ইকোনমি রেট ছিল ৪.৪৬।

বিশেষ করে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ৩২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখেন এই টাইগার পেসার। চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচেও তিনি যোগ করেন আরও দুটি উইকেট।

পুরস্কার জয়ের পর নাহিদ রানা বলেন, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে আইসিসির মাসসেরা ক্রিকেটার হওয়া তার জন্য বিশেষ গর্বের। দেশের মাটিতে এমন অর্জন সিরিজটিকে আরও স্মরণীয় করে তুলেছে বলেও জানান তিনি।

এছাড়া সতীর্থদের সমর্থন ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে নাহিদ বলেন, ভবিষ্যতেও দলের সাফল্যে অবদান রাখতে এবং আরও স্মরণীয় মুহূর্ত উপহার দিতে তিনি কাজ করে যেতে চান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূর্বধলায় সম্প্রসারণ হবে ১২ কিমি রেললাইন

পূর্বধলায় সম্প্রসারণ হবে ১২ কিমি রেললাইন

স্বাক্ষর জাল ও দুর্নীতির অভিযোগে ভূমি কর্মকর্তা বরখাস্ত

স্বাক্ষর জাল ও দুর্নীতির অভিযোগে ভূমি কর্মকর্তা বরখাস্ত

অফিসে না থেকেও বেতন তোলেন বন বিভাগের বিট কর্মকর্তা

অফিসে না থেকেও বেতন তোলেন বন বিভাগের বিট কর্মকর্তা

বিষখালী ভাঙন রোধে ২৪ কিমি বেড়িবাঁধের আশ্বাস এমপি জামালের

বিষখালী ভাঙন রোধে ২৪ কিমি বেড়িবাঁধের আশ্বাস এমপি জামালের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App