×

জাতীয়

ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে বাংলাদেশে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১২:৫৯ পিএম

ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে বাংলাদেশে

ছবি: সংগৃহীত

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে থেকে পাইপলাইনে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে বাংলাদেশে। দেশে আসা তেল পৌঁছেছে দিনাজপুরের পাবর্তীপুরের রেলহেড ডিপোতে।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে পাইপলাইনে পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে। এসব ডিজেল পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টার সময় ডিপো করা হয়েছে।

উল্লেখ্য, কৃষি নির্ভর উত্তরের ৮ জেলায় চাষাবাদ সেচে জ্বালানি সরবরাহ নিশ্চিতের পাশাপাশি ডিজেল নির্ভর জ্বালানি সরবরাহ যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ নিতে ২০১৭ সালে ২২ অক্টোবর ১৫ বছর মেয়াদি ভারতের সঙ্গে চুক্তি হয়। চলতি বছর পর্যন্ত এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আসবে পাইপলাইনের মাধ্যমে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে অচল স্বাস্থ্য বিভাগের ৪৪৩ গাড়ি

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে অচল স্বাস্থ্য বিভাগের ৪৪৩ গাড়ি

কবে হবে স্থানীয় নির্বাচন, যা জানালো ইসি

কবে হবে স্থানীয় নির্বাচন, যা জানালো ইসি

ভারতে ভয়াবহ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে ৩৩ জনের মৃত্যু

ভারতে ভয়াবহ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে ৩৩ জনের মৃত্যু

‘বলেছে ১ কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে’

‘বলেছে ১ কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App