×

আন্তর্জাতিক

নেতানিয়াহুর গোপন সফরে আমিরাতকে ইরানের হুঁশিয়ারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৯:৪৫ এএম

নেতানিয়াহুর গোপন সফরে আমিরাতকে ইরানের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি চরমে থাকা অবস্থায় গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার (১৩ মে) রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘এই সফর ইসরায়েল ও ইউএই-এর মধ্যে সম্পর্কে একটি ঐতিহাসিক সাফল্য এনেছে।’ তবে ইউএই-এর পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিষয়টি অস্বীকার করে এই দাবিকে ‘ভিত্তিহীন’ বলেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরের দাবিকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা ইসরায়েলের সঙ্গে গোপন আঁতাত করে তেহরানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এবং অঞ্চলে বিভাজন তৈরি করছে, তাদের অবশ্যই কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আরাগচি লিখেছেন, ‘ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যুদ্ধের সময় সংযুক্ত আরব আমিরাত সফরের যে দাবি করা হয়েছে, তার মাধ্যমে নেতানিয়াহু এখন প্রকাশ্যে সেটাই উন্মোচন করেছেন যা ইরানের গোয়েন্দা সংস্থাগুলো অনেক আগেই আমাদের নেতৃত্বকে জানিয়েছিল।’

তিনি আরো লেখেন, ‘ইরানের মহান জনগণের সঙ্গে শত্রুতা করা একটি বোকামিপূর্ণ জুয়া। আর এই কাজে ইসরায়েলের সঙ্গে আঁতাত করা ক্ষমার অযোগ্য। যারা বিভাজন সৃষ্টির লক্ষ্যে ইসরায়েলের সঙ্গে হাত মেলাচ্ছে, তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে।’ 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলা এবং আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ শুরু করে। উপসাগরীয় দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত প্রথম দিকেই ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে  নিহত ২

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

দেখে নিন আজকের স্বর্ণের নতুন দাম

দেখে নিন আজকের স্বর্ণের নতুন দাম

নেতানিয়াহুর গোপন সফরে আমিরাতকে ইরানের হুঁশিয়ারি

নেতানিয়াহুর গোপন সফরে আমিরাতকে ইরানের হুঁশিয়ারি

ট্রেনের দ্বিতীয় দিনের অগ্রিম টিকিট বিক্রি আজ

ঈদুল আজহা ট্রেনের দ্বিতীয় দিনের অগ্রিম টিকিট বিক্রি আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App