গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১০:১৪ এএম
ছবি: সংগৃহীত
ঢাকা-ময়মনসিংহ রেলপথে গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়। বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনের পাশে রেললাইনে দাঁড়িয়ে দুজন টিকটকের জন্য ভিডিও তৈরি করছিলেন। এ সময় জয়দেবপুরগামী একটি ট্রেন চলে এলেও তাঁরা রেললাইনে অবস্থান করছিলেন। দূর থেকে আশপাশের লোকজন তাঁদের ডাকাডাকি করলেও সাড়া দেননি। একপর্যায়ে তাঁরা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. আবদুল কাইয়ুম জানান, নিহত দুজনের মধ্যে একজনের বয়স আনুমানিক ২০ বছর এবং অন্যজনের বয়স ৩৫ বছর। রাতেই মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। টিকটকের ভিডিও করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
