×

জাতীয়

অধ্যাপক আনিসুজ্জামানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১০:৫৩ এএম

অধ্যাপক আনিসুজ্জামানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ছবি: সংগৃহীত

দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, জাতীয় অধ্যাপক ও সাহিত্যিক ড. আনিসুজ্জামানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। 

২০২০ সালের এই দিনে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি বুদ্ধিজীবী। তাঁর মৃত্যুতে বাংলা ভাষা ও সাহিত্য জগৎ এক অনন্য পণ্ডিতকে হারায়।

১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি ভারতের কলকাতায় জন্মগ্রহণকারী আনিসুজ্জামান বাংলা সাহিত্যের অন্যতম শ্রদ্ধেয় গবেষক ও শিক্ষক হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি ভাষা আন্দোলন (১৯৫২), উনসত্তরের গণঅভ্যুত্থান (১৯৬৯) ও মহান মুক্তিযুদ্ধে (১৯৭১) অংশগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের ইমেরিটাস অধ্যাপক ও জাতীয় অধ্যাপক হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

আনিসুজ্জামান একাধারে ছিলেন প্রবাদপ্রতিম শিক্ষক, অভিনিবিষ্ট গবেষক ও অসাধারণ সংস্কৃতিসচেতন ব্যক্তিত্ব। শিক্ষক হিসেবে তিনি ছিলেন কিংবদন্তিতুল্য। তার গবেষণা ও প্রবন্ধের ভুবন আজও প্রাসঙ্গিক। বাংলা সাহিত্যে, বিশেষ করে মুসলিম বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও স্বাধীনতা পদকসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে ভয়াবহ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে ৩৩ জনের মৃত্যু

ভারতে ভয়াবহ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে ৩৩ জনের মৃত্যু

‘বলেছে ১ কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে’

‘বলেছে ১ কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে’

ওমানে গাড়ির ভেতরে বাংলাদেশি ৪ ভাইয়ের রহস্যজনক মৃত্যু

ওমানে গাড়ির ভেতরে বাংলাদেশি ৪ ভাইয়ের রহস্যজনক মৃত্যু

নিউইয়র্কে শুক্রবার শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’

নিউইয়র্কে শুক্রবার শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App