×

জাতীয়

সব ধরনের ভিসা ও নাগরিকত্ব ফি বাড়ালো যুক্তরাজ্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৬:৫১ পিএম

সব ধরনের ভিসা ও নাগরিকত্ব ফি বাড়ালো যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত

সব ধরনের ভিসা ও নাগরিকত্ব আবেদনের ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ইউকে হোম অফিস জানিয়েছে, নতুন এই ফি কাঠামো আগামী ৮ এপ্রিল থেকে কার্যকর হবে।

নতুন নির্ধারণ অনুযায়ী, ৬ মাস মেয়াদি ভিজিট ভিসার ফি ৬ পাউন্ড বাড়িয়ে ১৩৫ পাউন্ড করা হয়েছে। ২ বছরের ভিসা ৩১ পাউন্ড বেড়ে ৫০৬ পাউন্ড, ৫ বছরের ভিসা ৫৫ পাউন্ড বাড়িয়ে ৯০৩ পাউন্ড এবং ১০ বছরের ভিসা ৬৯ পাউন্ড বৃদ্ধি পেয়ে ১,১২৮ পাউন্ড নির্ধারণ করা হয়েছে।

একাডেমিক কাজে ৬–১২ মাসের ভিজিট ভিসার ফি ১৪ পাউন্ড বাড়িয়ে ২৩৪ পাউন্ড করা হয়েছে, একই হারে বেড়েছে বেসরকারি চিকিৎসা ভিসার খরচ। ট্রানজিট ভিসার ক্ষেত্রেও ফি বৃদ্ধি পেয়েছে। বিমানবন্দর ট্রানজিটে আড়াই পাউন্ড এবং স্থলপথে সাড়ে ৪ পাউন্ড। পাশাপাশি ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ) ফি ৪ পাউন্ড বাড়ানো হয়েছে। আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রেও ভিসা ফি সর্বোচ্চ ১৯৭ পাউন্ড পর্যন্ত বাড়ানো হয়েছে।

দক্ষ কর্মী নিয়োগে (স্পন্সরশিপ) বিদেশ থেকে ৩ বছর পর্যন্ত কাজের জন্য ফি ৫০ পাউন্ড এবং ৩ বছরের বেশি হলে ৯৯ পাউন্ড বাড়বে। স্বাস্থ্যখাতের কর্মীদের ক্ষেত্রে এই বৃদ্ধি যথাক্রমে ২০ ও ৩৮ পাউন্ড। সিজনাল ওয়ার্কারদের আবেদন ফি বাড়ছে ২১ পাউন্ড।

স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও আবেদনকারী ও নির্ভরশীলদের জন্য ফি ৩৪ পাউন্ড বাড়িয়ে ৫৫৮ পাউন্ড করা হয়েছে। এছাড়া যুক্তরাজ্যের ভেতরে দক্ষ কর্মীদের স্পন্সরশিপ আবেদনে ৩ বছর পর্যন্ত কাজের জন্য ৫৮ পাউন্ড এবং তার বেশি হলে ১১৪ পাউন্ড ফি বাড়ছে। ভিজিটর ভিসার মেয়াদ বাড়ানোর আবেদনেও ৭২ পাউন্ড অতিরিক্ত দিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাবিবুল বাশারকে প্রধান করে জাতীয় দলের নির্বাচক প্যানেল ঘোষণা

হাবিবুল বাশারকে প্রধান করে জাতীয় দলের নির্বাচক প্যানেল ঘোষণা

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইরানে আবার হামলা

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইরানে আবার হামলা

২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনমেলা

২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনমেলা

বিড়াল বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু

বিড়াল বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App