×

জাতীয়

ঈদের ছুটির শেষ দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীর ঢল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ পিএম

ঈদের ছুটির শেষ দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীর ঢল

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিন ও সরকারি ছুটির শেষ দিনে রাজধানীর বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় ভিড় জমেছে অসংখ্য দর্শনার্থীর। ঈদের শুরু থেকেই যে জনস্রোত তৈরি হয়েছিল, তা শেষ দিনেও কমেনি। সকাল থেকে বিকেল পর্যন্ত পুরো চিড়িয়াখানা এলাকা ছিল উৎসবমুখর।

দেশের বিভিন্ন জেলা থেকে পরিবার-পরিজন নিয়ে আসা দর্শনার্থীরা শিশুদের আনন্দ দিতে ভিড় করেছেন এখানে। প্রবেশদ্বার থেকেই দেখা গেছে দীর্ঘ লাইন, টিকিট কাউন্টারে ছিল অপেক্ষমাণ মানুষের ভিড়। ভেতরে বাঘ, সিংহ, হাতি, জিরাফ, হরিণ ও বানরের খাঁচার সামনে ছিল উপচে পড়া ভিড়। শিশুরা আগ্রহ নিয়ে প্রাণীগুলো দেখেছে, প্রশ্ন করেছে এবং আনন্দে মেতেছে।

অনেকে এই মুহূর্তগুলো ধরে রাখতে ছবি ও ভিডিও তুলেছেন। চিড়িয়াখানার ভেতরের শিশুপার্কে ছিল সবচেয়ে বেশি উচ্ছ্বাস মিনি ট্রেন, দোলনা ও বিভিন্ন রাইডে চড়তে শিশুদের দীর্ঘ লাইনেও উৎসাহ কমেনি।

দর্শনার্থীরা জানান, ঈদের ছুটির শেষ দিনে পরিবার নিয়ে সময় কাটাতে এসে ভালো লাগছে, যদিও ভিড় কিছুটা বেশি। তবে শিশুদের আনন্দই তাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। তবে অতিরিক্ত ভিড়ের কারণে টিকিট নিতে দেরি, চলাচলে চাপ, খাবারের দোকানে ভিড় ও বসার জায়গার স্বল্পতা এসব ভোগান্তির কথাও জানিয়েছেন অনেকেই।

চিড়িয়াখানার পরিচালক ডা. মো. রফিকুল ইসলাম তালুকদার জানান, ঈদের দিন প্রায় ৮০ হাজার, দ্বিতীয় দিনে ১ লাখ ৮০-৯০ হাজার এবং তৃতীয় দিনেও প্রায় দেড় লাখ দর্শনার্থী চিড়িয়াখানায় প্রবেশ করেছেন। তিনি বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশিদের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র

বাংলাদেশিদের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র

শত্রুতার জেরে ইউপি সদস্যের পরিবারের ওপর হামলা, আহত ৫

শত্রুতার জেরে ইউপি সদস্যের পরিবারের ওপর হামলা, আহত ৫

বিএনপি নেতা শাহে আলমের পদত্যাগ

বিএনপি নেতা শাহে আলমের পদত্যাগ

তেলের ঘাটতি নেই, আতঙ্কিত না হওয়ার আহ্বান মন্ত্রীর

তেলের ঘাটতি নেই, আতঙ্কিত না হওয়ার আহ্বান মন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App