×

জাতীয়

কাতার থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০২:০৯ পিএম

কাতার থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ৪৩০ বাংলাদেশি

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার (১৪ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শুক্রবার রাতে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

জানা গেছে, ফ্লাইট বাতিল হওয়ায় অনেক বাংলাদেশি যাত্রী কাতারে আটকে পড়েছিলেন এবং দেশে ফিরতে পারছিলেন না। পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সরকার কাতার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানান, দেশে ফেরা যাত্রীদের মধ্যে ট্রানজিটে থাকা যাত্রী এবং দূতাবাসের কিছু কর্মীও ছিলেন।

আরো পড়ুন : মধ্যপ্রাচ্য সংকটে আজও বাতিল ২৪ ফ্লাইট

এর আগে ১১ মার্চ জারি করা এক জরুরি বার্তায় দূতাবাস জানিয়েছিল, ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের ভ্রমণ সহজ করতে তারা কাতার সরকার ও কাতার এয়ারওয়েজের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ফিরতে ইচ্ছুক যাত্রীদের মধ্যে পরিবার, নারী, শিশু ও বয়স্কদের এই বিশেষ ফ্লাইটে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া আগ্রহী যাত্রীদের তালিকা তৈরির জন্য দূতাবাস তাদের সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুগল ফর্মের লিংকও প্রকাশ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক ২ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধ সাবেক ২ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সিরিয়া থেকে লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল

সিরিয়া থেকে লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা প্রতিহত করার দাবি

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা প্রতিহত করার দাবি

বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App