×

জাতীয়

মধ্যপ্রাচ্য সংকটে আজও বাতিল ২৪ ফ্লাইট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:০৮ পিএম

মধ্যপ্রাচ্য সংকটে আজও বাতিল ২৪ ফ্লাইট

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবারও ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে। নিরাপত্তা কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে সাতটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৪৭৫টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি এবং ১৪ মার্চ শনিবার ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে: কুয়েতে ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ২টি, গালফ এয়ার (বাহরাইন) ৪টি, কাতার এয়ারওয়েজ ৪টি, এমিরেটস এয়ারলাইনস ৪টি, আল জাজিরা (কুয়েত) ৪টি এবং ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি।

বেবিচক সতর্ক করেছেন, যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আকাশপথে ফ্লাইটের ব্যবধান ও বাতিল হওয়া চলতে পারে।

আরো পড়ুন : অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মাহত্যা

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মাহত্যা

মীরসরাইয়ে চুরি হওয়া ৩১ টন রড উদ্ধার, গ্রেফতার-৩

মীরসরাইয়ে চুরি হওয়া ৩১ টন রড উদ্ধার, গ্রেফতার-৩

তিস্তা সেচখালের সংস্কার কাজে অনিয়মের অভিযোগে মানববন্ধন

তিস্তা সেচখালের সংস্কার কাজে অনিয়মের অভিযোগে মানববন্ধন

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

ঝড়ের কবলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকা লঞ্চ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App