×

ময়মনসিংহ

নামমাত্র ভূমি সেবা মেলা

অতিথিরা যেতেই ফাঁকা ভূমি সেবা মেলার স্টল

Icon

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৫:০০ পিএম

অতিথিরা যেতেই ফাঁকা ভূমি সেবা মেলার স্টল

ছবি: ভোরের কাগজ

জামালপুরের সরিষাবাড়ীতে নামমাত্র ভূমি সেবা মেলার আয়োজনের অভিযোগ উঠেছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই ফাঁকা হয়ে যায় অধিকাংশ সেবা স্টল। বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস থেকে আসা কর্মকর্তা-কর্মচারীরাও স্টল ছেড়ে চলে যান। ফলে মেলার স্টলগুলো কার্যত অচল হয়ে পড়ে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বেলুন উড়িয়ে উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়। ভূমি সেবা সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে এ মেলার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা চলার কথা থাকলেও উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা চলে যাওয়ার পরপরই ইউনিয়নভিত্তিক অধিকাংশ ভূমি স্টল খালি হয়ে যায়। অভিযোগ রয়েছে, কর্মকর্তা-কর্মচারীরা স্টলের সামগ্রী নিয়ে নিজ নিজ ইউনিয়ন ভূমি কার্যালয়ে ফিরে যান।

পরে বেলা ১টার দিকে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, কয়েকটি স্টলে কুকুর শুয়ে আছে। চেয়ারগুলোও ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী জানান, এ ধরনের মেলা থেকে সাধারণ মানুষের কোনো উপকার হচ্ছে না।

এ বিষয়ে উপজেলা ভূমি অফিসের কানুনগো ফরিদ উদ্দিন নিয়াজী বলেন, “সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা চলার কথা। এখনই কেন সবাই চলে গেল, বিষয়টি আমার দৃষ্টিতে নেই। খোঁজ নিয়ে দেখছি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা বলেন, “নির্ধারিত সময় পর্যন্ত তাঁদের থাকার কথা। এ ছাড়া সেবা বুথেও কর্মকর্তা-কর্মচারী থাকার কথা। তাঁরা চলে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। কোনো সেবাগ্রহীতা সেবা না পেলে আমাকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

পাকিস্তানের প্রয়োজন ১২১ রান, বাংলাদেশের ৩ উইকেট

সিলেট টেস্ট পাকিস্তানের প্রয়োজন ১২১ রান, বাংলাদেশের ৩ উইকেট

গ্যারেজে মিলল ১ হাজার কেজি সরকারি গম

গ্যারেজে মিলল ১ হাজার কেজি সরকারি গম

পশুবাহী গাড়ি হাটে ভেড়াতে জবরদস্তি করলেই শাস্তি

পশুবাহী গাড়ি হাটে ভেড়াতে জবরদস্তি করলেই শাস্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App