×

চট্টগ্রাম

ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুল ব্যাগে মিলল গাঁজা

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৪:৪৬ পিএম

ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুল ব্যাগে মিলল গাঁজা

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশনে মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে যাত্রাবিরতির সময় কালনী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

ট্রেনের ছাদে বিশেষ কায়দায় তিনটি স্কুল ব্যাগে লুকিয়ে রাখা মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, সিলেট রেলওয়ে জেলার পুলিশ সুপার জান্নাত আফরোজের নির্দেশে এ অভিযান চালানো হয়।

তিনি বলেন, আজমপুর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন নির্ধারিত যাত্রাবিরতি দিলে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রেনের এসি বগির ছাদের ওপর থাকা এসি কভারের ভেতরে বিশেষ কায়দায় রাখা তিনটি স্কুল ব্যাগে ছয়টি পুটলা থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদে স্বাস্থ্য সেবায় সরকারের ১৮ নির্দেশনা

ঈদে স্বাস্থ্য সেবায় সরকারের ১৮ নির্দেশনা

চালককে মারধর, নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

চালককে মারধর, নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

সৌদি আরবে ড্রোন হামলায় প্রতিক্রিয়া জানাল পাকিস্তান

সৌদি আরবে ড্রোন হামলায় প্রতিক্রিয়া জানাল পাকিস্তান

১ জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন শুরু: অর্থমন্ত্রী

১ জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন শুরু: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App