×

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী

বেগম জিয়া গোটা বিশ্বের গণতন্ত্রকামী জনতার আইডল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৩:২১ পিএম

বেগম জিয়া গোটা বিশ্বের গণতন্ত্রকামী জনতার আইডল

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জীবনের সকল সংগ্রাম ও নির্বাচনে বিজয়ী হওয়া বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশ নয়- গোটা বিশ্বের গণতন্ত্রকামী জনতার জন্য একজন আইডল।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এ কথা বলেন।

আরো পড়েন: দলীয় পদ ছাড়লেন হাফিজ উদ্দিন আহমদ

বেগম জিয়াকে স্মরণ করে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। তিনি যত আসনেই নির্বাচন করেছেন, সব আসনেই জিতেছেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ সেই গণতন্ত্রের মা আমাদের মাঝে নেই। তবে, তিনি মানুষের মনে আছেন। গণতন্ত্রের অনুপ্রেরণা হিসেবে তিনি জীবিত থাকবেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। নতুন এই সংসদে সভাপতি নির্বাচিত হয়েছেন খন্দকার মোশাররফ হোসেন। এছাড়াও স্পিকার হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল এবং মন্ত্রীসভায় নতুন করে যুক্ত হয়েছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন বেরোবি শিক্ষক আনোয়ার

অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন বেরোবি শিক্ষক আনোয়ার

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন

বিপুল পরিমাণ শুটারগান ও সরঞ্জাম উদ্ধার

বিপুল পরিমাণ শুটারগান ও সরঞ্জাম উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App