×

জাতীয়

দলীয় পদ ছাড়লেন হাফিজ উদ্দিন আহমদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০২:৫২ পিএম

দলীয় পদ ছাড়লেন হাফিজ উদ্দিন আহমদ

ছবি: স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদ অধিবেশন শুরুর সময় এ কথা নিজেই জানান মেজর হাফিজ। একই দিন বেলা ১১টায় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হন তিনি।

মেজর হাফিজ বলেন, ‘স্পিকার জাতীয় সংসদের একটি নিরপেক্ষ আসন। নিজেকে নিরপেক্ষ রাখতে আমি ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছি।’

আরো পড়ুন: কে এই হাফিজ উদ্দিন

এর আগে ১৭ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

জাতীয় সংসদে স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

তিনি এ দায়িত্ব পালনে সম্মত আছেন বলে জানান সভাপতি। তিনি প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলামের প্রতি আহ্বান জানান। তিনি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম।

প্রস্তাব সংসদে উত্থাপন করা হয়। এতে হ্যাঁ জয়যুক্ত হয়। এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এ সংসদের প্রথম অধিবেশন।

চব্বিশের গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দ্বাদশ সংসদের ড. স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর অনুপস্থিতিতে সংসদ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ অধিবেশনে সভাপতিত্ব করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ববাজারে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি জ্বালানি তেলের দাম

বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘নজিরবিহীন’ পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ইরান

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘নজিরবিহীন’ পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ইরান

ঢাকা বার নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে

ঢাকা বার নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ চলছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App