×

জাতীয়

তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: টুকু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৬:২৫ পিএম

তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: টুকু

ছবি: সংগৃহীত

দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত রয়েছে এবং তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার রেশনিং পদ্ধতিতে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

রোববার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন: রোহিঙ্গা সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাজ্য

মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যেসব অঞ্চল থেকে বাংলাদেশে পেট্রোলিয়াম আমদানি করা হয়, সেখানে যুদ্ধ চলায় সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সরকার সতর্ক অবস্থান নিয়েছে এবং মজুত জ্বালানি সাশ্রয়ীভাবে ব্যবহারের জন্য রেশনিং পদ্ধতি চালু রাখা হয়েছে।

তিনি বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতি কতদিন চলবে তা অনিশ্চিত হওয়ায় সব তেল একসঙ্গে ব্যবহার না করে ধাপে ধাপে রেশনিং পদ্ধতিতে ব্যবহার করা হলে দীর্ঘ সময় তা ব্যবহার করা সম্ভব হবে।

টুকু আরো জানান, সমুদ্রে অবস্থানরত কয়েকটি তেলবাহী জাহাজ ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছাতে শুরু করেছে। রোববার বেলা ১১টার দিকে একটি জাহাজ নোঙর করেছে এবং আরও একটি জাহাজ নোঙর করার কথা রয়েছে। এসব জাহাজ থেকে তেল সরবরাহ শুরু হলে মজুত আরও বাড়বে।

আরো পড়ুন: ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কতা জারি

তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে কিছু পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। তবে আতঙ্কিত হয়ে তেল মজুত করার কোনো প্রয়োজন নেই। আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানোরও সরকারের কোনো পরিকল্পনা নেই।

বিদ্যুৎ সরবরাহ প্রসঙ্গে মন্ত্রী বলেন, রমজান মাসে ইফতার, তারাবি ও সেহরির সময় যাতে কোনো লোডশেডিং না হয় সে বিষয়ে সরকার বিশেষ নির্দেশনা দিয়েছে।

তিনি আরোঁ বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় ছিল এবং বিভিন্ন খাতে প্রায় দুই হাজার কোটি টাকার বকেয়া ছিল। এরপরও গত প্রায় ২০ দিনে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাজ করে যাচ্ছে।

টুকু বলেন, জনগণের সহযোগিতা ছাড়া কোনো সরকার ভালোভাবে চলতে পারে না। তাই সবাইকে সচেতনভাবে জ্বালানি ব্যবহার এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

আরো পড়ুন: এবার স্বাধীনতা দিবসে আলোকসজ্জা বন্ধ

আলোচনা সভায় উত্তরাঞ্চল ছাত্র ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ফারজানা আক্তার রিমির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম আলীম, ছাত্রদলের সাবেক সভাপতি খোকনসহ সংগঠনের নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

প্রবাসে তরুণের মৃত্যু, ২০ দিন পর জানলো পরিবার

প্রবাসে তরুণের মৃত্যু, ২০ দিন পর জানলো পরিবার

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App